কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

‘আমেরিকার সহযোগিতায় ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল’

সংহতি সমাবেশে মামুনুল হক। ছবি : কালবেলা
সংহতি সমাবেশে মামুনুল হক। ছবি : কালবেলা

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, ফিলিস্তিন দখলকারী ও গণহত্যাকারী অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধ বৈশ্বিক লড়াই ফরজ হয়ে পড়েছে। গাজায় ইসরায়েলের গণহত্যা পৃথিবীর সমস্ত নৃশংসতার সীমা ছাড়িয়েছে। মানবাধিকারের ধ্বজাধারী আমেরিকার বিবেক গণহত্যাকারী জায়োনিস্ট ইসরায়েলের কাছে জিম্মি। আমেরিকার প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতায় ফিলিস্তিনের জনগণের ওপর বছরের পর বছর বর্বর গণহত্যা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য ক্যান্সার। এর মূলোৎপাটন করে ফেলতে হবো।

সোমবার (৭ মার্চ) রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর পল্টন জোনের সংহতি সমাবেশে তিনি এ কথা বলেন।

হেফাজত নেতারা বলেন, ফিলিস্তিন শুধু ইতিহাস নয়, এটি মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। বহু আঘাত এসেছে, বহু অত্যাচার চলেছে; কিন্তু মুছে যায়নি। ভবিষ্যতে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন। ফিলিস্তিনের মাটিতেই ইসরায়েলের কবর রচিত হবে ইনশাআল্লাহ। আল্লাহতাআলা ফিলিস্তিন ও এর আশপাশের অঞ্চলকে ‘পবিত্র ভূমি’ আখ্যা দিয়েছেন। ফিলিস্তিন এতটাই মোবারক স্থান, এখান থেকেই শুরু হয়েছিল নবীজির ইসরা ও মেরাজ।

রাসুল (সা.) ভবিষ্যদ্বাণী করেছেন, ইহুদিদের জুলুম, অত্যাচার ও দখলদারিত্ব একদিন শেষ হবে। মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে। ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না। ইসরায়েল ও তার দোসর সকল রাষ্ট্রের পণ্য বর্জন করার ডাক দেন হেফাজত নেতারা।

বক্তারা বলেন, ভারতের হিন্দুত্ববাদী মোদি সরকার সংখ্যালঘু মুসলিমদের টার্গেট করে একের পর এক বিতর্কিত পদক্ষেপ নিয়েছে। ওয়াকফ সংশোধনী বিল পাস করে ভারতীয় মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও এতিমখানাগুলো রাষ্ট্রীয়ভাবে দখল করতে চায়। তাদের বিরুদ্ধেও আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর পল্টন জোনের সভাপতি দিলু রোড মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি সালাউদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর পরিচালনায় আয়োজিত এ সমাবেশের প্রধান অতিথি ছিলেন সংগঠনটির যুগ্ম মহাসচিব আল্লামা মুহাম্মাদ মামুনুল হক। আরও বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব, যুগ্ম মহাসচিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ফজলুল করিম কাসেমী, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মনির হোসাইন কাসেমী, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা হোসাইন আকন্দ, মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান, হাকীম আজহারুল ইসলাম নোমানী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বাবা-মা

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১০

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১১

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

১২

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

১৩

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৪

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

১৫

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

১৬

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১৭

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১৮

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৯

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

২০
X