কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের ‘হেল্পডেস্ক ও বাইক সার্ভিস’

সুবর্ণচর উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সুবর্ণচর উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে হেল্পডেস্ক ও বাইক সার্ভিস চালু করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় সুবর্ণচর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা এ উদ্যোগ গ্রহণ করেন।

পরীক্ষার দিনে অনেক শিক্ষার্থী তাড়াহুড়োয় প্রবেশপত্র আনতে ভুলে যান কিংবা সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেন না। এমন পরিস্থিতিতে দ্রুত সহযোগিতার লক্ষ্যে ছাত্রদল বাইক সার্ভিস চালু করেছে, যাতে বিপদে পড়া শিক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারে।

এ ছাড়াও পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য পরীক্ষাকেন্দ্রের পাশে ছাউনির ব্যবস্থা করা হয়েছে, যাতে গরম ও রোদ থেকে যেন তারা স্বস্তি পান।

পরীক্ষার্থীদের উৎসাহ দিতে ছাত্রদল তাদের মাঝে উপহার হিসেবে স্কেল ও ফাইলও বিতরণ করছে। আজ থেকে শুরু হওয়া এ উদ্যোগ চলবে পরীক্ষার শেষদিন পর্যন্ত।

এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, এসএসসি শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। আমরা চাই তাদের পাশে থাকতে, শিক্ষা জীবনের এই মাইলফলকে সহযাত্রী হতে। তাদের জন্য রইল আন্তরিক শুভকামনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১০

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১১

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১২

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৩

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৪

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৫

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৬

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৮

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৯

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

২০
X