কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘চীনা হাসপাতালের সঠিক দাবিদার পঞ্চগড়’

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। পুরোনো ছবি
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। পুরোনো ছবি

চীন সরকারের উপহারের এক হাজার শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড় জেলায় স্থাপনের দাবি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

মঙ্গলবার (১৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাশেদ প্রধান এ দাবির কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ২০২৩ সালে চীন সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। পঞ্চগড়ে এক হাজার শয্যার একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। কিন্তু ভারত সরকারের আপত্তিতে শেখ হাসিনার নির্দেশনায় সেই মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, শেখ হাসিনার পতনের পর বর্তমানে চীন সরকার বাংলাদেশে এক হাজার শয্যার একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল উপহার দিতে চায়। বছরের পর বছর, যুগের পর যুগ ধরে অবহেলিত পঞ্চগড় জেলা এই মেডিকেল কলেজ এবং হাসপাতালের সঠিক দাবিদার।

বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জাগপার এ সহসভাপতি বলেন, নীলফামারী, দিনাজপুর ও রংপুরে মেডিকেল কলেজ ও হাসপাতাল আছে। পঞ্চগড় থেকে এ জেলাগুলোর দূরত্ব অনেক। পঞ্চগড় থেকে রোগী নিয়ে রংপুর/দিনাজপুর যাওয়ার পথে অ্যাম্বুলেন্স অথবা গাড়িতে আমরা আর বিনা চিকিৎসার মৃত্যু দেখতে চাই না। মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জমি খোঁজা হচ্ছে।

রাশেদ প্রধান বলেন, অথচ পঞ্চগড়ের নামটা জমি খোঁজার লিস্টে আসছে না। মাত্র ১২ একর জমি খোঁজা হচ্ছে, অথচ পঞ্চগড়ে শত শত একর নির্ভেজাল জমি আছে। ১৯৭১ এর স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সবচেয়ে অবহেলিত পঞ্চগড়ের মানুষের দিকে তাকিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন। চীন সরকারের উপহার মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপন করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X