কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

‘আমার লাখ লাখ শ্রমিক ভোটের দাবিতে ক্ষুধার্ত’

ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিয়ষক সহসম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা। ছবি : ভিডিও থেকে নেওয়া
ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিয়ষক সহসম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা। ছবি : ভিডিও থেকে নেওয়া

আমার লাখ লাখ শ্রমিক ভোটের দাবিতে ক্ষুধার্ত বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিয়ষক সহসম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা।

বৃহস্পতিবার (১ মে) ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এ নেতা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অনুরোধ করে বলেন, আমার লাখ লাখ শ্রমিক আজকে তারা ক্ষুধার্ত। তবে ভাতের জন্য নয়, কাপড়ের জন্য নয়, লবণের জন্য নয়, ভোটের দাবিতে তারা ক্ষুধার্ত। বিগত ১৭ বছর এই শ্রমিক ভোট দিতে পারেনি।

ফিরোজ উজ জামান মামুন মোল্লা প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, অনুরোধ করব অবিলম্বে আপনি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন, নির্বাচনের তারিখ ঘোষণা করুন। ভোটের মধ্য দিয়ে যে সরকার গঠন হবে সেই সরকার বিএনপি সরকার আবার শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে লড়াই করবে।

ড. ইউনূসকে উদ্দেশ্য করি তিনি আরও বলেন, অন্যথায় যদি কোনো কৌশলের আশ্রয় নেন, এই ক্ষুধার্ত শ্রমিক যদি আবার জেগে ওঠে আপনিও বাংলাদেশে থাকতে পারবেন না। আমার শ্রমিক ভোট চাই, আমার শ্রমিক ভোট দিতে চাই, আমার শ্রমিক ভোটের জন্য ক্ষুধার্ত।

সর্বশেষ তিনি অবিলম্বে ভোটের তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X