কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৮:৫১ পিএম
আপডেট : ০৬ মে ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান হলেন আদীব  

আরিফুল ইসলাম আদীব। ছবি : সংগৃহীত
আরিফুল ইসলাম আদীব। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠিত হয়েছে। এতে কমিটির প্রধান করা হয়েছে আরিফুল ইসলাম আদীবকে।

মঙ্গলবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল, উদ্যোগ ও পক্ষের সাথে আলাপ-আলোচনার জন্য এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের অনুমোদনক্রমে রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠিত হয়েছে। এর প্রধান আরিফুল ইসলাম আদীব।

কমিটির অন্য সদস্যরা হলেন- নুসরাত তাবাসসুম, মাহবুব আলম, ড. আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহাদী, অনিক রায়, মুহাম্মদ হাসান আলী, ফরিদুল হক, মাওলানা সানাউল্লাহ খান ও সাদ্দাম হোসেন।

এদিকে, জাতীয় ঐকমত্য কমিশনের কাছে রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য রূপরেখা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (০৬ মে) দলটির সদস্য সচিব আখতার হোসেন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এ সংস্কার প্রস্তাব কমিশনের সহসভাপতি আলী রীয়াজের কাছে হস্তান্তর করেন।

আখতার হোসেন বলেন, মৌলিক সংস্কারের মধ্যে নির্বাচনী ব্যবস্থা বা আসন ভিত্তিক দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংবিধান সংস্কারের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত নয়। বরং তিনি ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণের গুরুত্বকেই মৌলিক সংস্কারের মূল ভিত্তি হিসেবে বিবেচনা করেন।

তিনি বলেন, এই ভিত্তি অর্জন করতে হলে সাংবিধানিক ও রাষ্ট্র কাঠামো থেকে স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিবাদী উপাদানগুলো কীভাবে দূর করা যায়, সাংবিধানিক পদগুলোর নিয়োগে দলীয়করণের বাইরে এসে কীভাবে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া যায় এবং কীভাবে বিচারবিভাগকে রাজনৈতিকভাবে মুক্ত করে সত্যিকার অর্থে ন্যায়বিচারের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা যায়, এসব বিষয়কেও মৌলিক সংস্কারের অন্তর্ভুক্ত বলে আমরা মনে করি। এসব মৌলিক সংস্কারের প্রয়োজনীয় বিষয়গুলোর রূপরেখা আমরা ঐকমত্য কমিশনে জমা দিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১০

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১১

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১২

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৩

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৪

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৫

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৬

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৭

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৯

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

২০
X