কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৫, ১১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

দল হিসেবে আ.লীগকে বিচারের আওতায় আনতে হবে : সাকি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক সমাবেশে বক্তব্য দেন জোনায়েদ সাকি। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক সমাবেশে বক্তব্য দেন জোনায়েদ সাকি। ছবি : কালবেলা

আওয়ামী লীগের বিচারের দাবি তুলে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। এই বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (১০ মে) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মীসভা এবং সলিমাবাদ ইউনিয়নের ভুরভুরিয়া বাজারে দলীয় কার্যালয় উদ্বোধনের পর আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাকি এ কথা বলেন।

তিনি বলেন, অনেকে মনে করেছিল শেখ হাসিনার পতন সম্ভব না। আমরা দিনের পর দিন রাস্তায় ছিলাম এই শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে। জনগণ যখন এক হয়েছে, তখন সে পালাতে বাধ্য হয়েছে।

জোনায়েদ সাকি বলেন, মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলেই কেবল জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশকে গড়ে তোলা সম্ভব হবে। নতুন বন্দোবস্তে আমাদের লক্ষ্য হলো সবাইকে নিয়ে উন্নতি, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া। জনগণের স্বার্থের বাইরে আমাদের আর কোনো স্বার্থ নেই। জনগণের স্বার্থ রক্ষায় জনগণকেই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।

প্রকৃতিকে রক্ষা করেই স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন সম্ভব-এমন মন্তব্য করে তিনি বলেন, আমরা আমাদের প্রকৃতি-নদী-কৃষিজমি রক্ষা করে, আমাদের ছেলেমেয়েদের জন্য এমন ভবিষ্যৎ তৈরি করতে পারি, এমন একটা পরিকল্পিত থানা তৈরি করতে পারি, যা বাংলাদেশের সব থানার মধ্যে একটি উদাহরণ হয়ে থাকবে।

মো জহিরুল ইসলামের (রেনু মেম্বার) সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন বাঞ্ছারামপুর উপজেলার সংগঠক শামীম শিবলী, আবুল কাশেম, মো কাউসার আহমেদ, মো. মাহবুবুল আলম কাইয়ূম, রকিবুল ইসলাম, আকলিমা আঁখিসহ দলের স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১০

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১১

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১২

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৩

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৪

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৫

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৬

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৭

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৮

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৯

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

২০
X