কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০২:৪৪ এএম
অনলাইন সংস্করণ
ছাত্রদলের বিবৃতি

মৃতপ্রায় সালাহউদ্দিন আহমেদকে ভারতে ফেলে এসেছিল হাসিনা সরকার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে সাম্প্রতিক অপপ্রচার ও কুৎসা রটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ছাত্রদল।

সোমবার (২৬ মে) ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

ছাত্র সংগঠনটির বিবৃতিতে বলা হয়, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মেধা, প্রজ্ঞা এবং যোগ্যতায় অনন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ মেন্টরশিপ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাহচর্য তাকে পরিণত করেছে বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির অন্যতম স্তম্ভ হিসেবে। তিনি বাংলাদেশের দেশপ্রেমিক শক্তির জন্য একটি অমূল্য সম্পদ।

আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার আপোষহীন মনোভাব, নেতৃত্ব এবং প্রখর বুদ্ধিমত্তার কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভীত হয়ে তাকে গুম করার নির্দেশ দেয়। গুমের পরে হাসিনার দম্ভোক্তিতে প্রমাণ মেলে কতটা ব্যক্তিগত আক্রোশ তিনি পুষে রেখেছিলেন একজন সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে। দীর্ঘ দুই মাস গুম করে রাখার পরে দেশের জনগণ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর চাপে তৎকালীন সরকার একসময়ে বাধ্য হয়ে মৃতপ্রায় সালাহউদ্দিন আহমেদকে ভারতের মাটিতে ফেলে আসে।

অথচ একটি চক্রান্তকারী গোষ্ঠী পর্যায়ক্রমে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করে তাদের নৈরাজ্যবাদী এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এর অংশ হিসেবে সালাহউদ্দিনের মতো বিএনপির শীর্ষ নেতাদের নামে বিভিন্ন ধরনের গুজব, প্রোপাগান্ডা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে। গুমের মতো মানবতাবিরোধী অপরাধের শিকার সালাহউদ্দিন আহমদের গুম নিয়ে কুতর্ক এবং প্রোপাগান্ডা ছড়িয়ে তারা শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধগুলোকে হালকা করে তুলছে। চক্রান্তকারীদের এসব প্রোপাগান্ডার মাধ্যমে পতিত ফ্যাসিবাদী চক্র কর্তৃক তাদের মানবতাবিরোধী অপরাধকে অস্বীকার করার বয়ান শক্তিশালী হচ্ছে। সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে এহেন সংঘবদ্ধ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ছাত্রদল।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X