কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদ প্রকাশের পর দুদকের অভিযান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান। ছবি : কালবেলা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান। ছবি : কালবেলা

মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির বিভিন্ন অনিয়ম বিষয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৬ জুন) দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট শাখার একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্বে ছিলেন দুদকের সহকারী পরিচালক তাপস ভট্টাচার্য।

এর আগে গত ৫ জুন দৈনিক কালবেলায় ‘এক মুক্তিযোদ্ধার গেজেট বাতিলে খরচা ১৮ ফ্ল্যাট’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবার কল্যাণ সমিতিতে অবৈধদের মধ্যে ফ্ল্যাট বরাদ্দ, দলীয়করণে ক্ষমতার অপব্যবহার করে মুক্তিযোদ্ধার গেজেট ও ভাতা বাতিল এবং অবৈধ সদস্য সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দুই মেয়ের নামে চারটি ফ্ল্যাটসহ একাধিক অবৈধ সদস্য ও তাদের ছেলেমেয়েদের নামে ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার ব্যাপক অনিয়মের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

এরপর সেই অভিযোগটি আমলে নিয়ে গত সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিভিন্ন বিষয়ে তদন্ত করছে দুদক। সরকারের এই প্রতিষ্ঠানটিতে রাকিন সিটি ও মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির বিভিন্ন কাগজপত্র চেয়েছে দুদক।

জানা যায়, দুদকের সহকারী পরিচালক তাপস ভট্টাচার্যের নেতৃত্বে দুদক টিম জাতীয় গৃহায়নের পরিচালক মো. আজিজ হায়দার ভূঁইয়ার দপ্তরে যান এবং এই বিষয়ে কথা বলেন। পরবর্তীতে প্রয়োজনীয় সব কাগজপত্র সংগ্রহ করে দুদক টিম।

এ বিষয়ে দুদকের এক কর্মকর্তা কালবেলাকে বলেন, এক মুক্তিযোদ্ধার গেজেট বাতিলে খরচা ১৮ ফ্ল্যাট। এই অনিয়মের বিষয় তদন্তের কাজে গৃহায়ন ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) গিয়েছিল দুদক টিম। গৃহায়নের একজন দায়িত্বপ্রাপ্ত পরিচালকের কাছে গিয়ে রাকিন সিটি এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির বিভিন্ন তথ্য ও কাগজপত্র সংগ্রহ করছে।

অভিযোগের প্রাথমিক সত্যতাও মিলেছে। বিস্তারিত বিশ্লেষণ এবং অনুসন্ধানের পরে পুরো বিষয়টি সম্পর্কে বলা যাবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X