কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৮:২৪ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপি কি শাপলা প্রতীক পাচ্ছে

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আর আবেদনে দলীয় প্রতীক হিসেবে চাওয়া হয়েছে জাতীয় ফুল শাপলা।

ইসির কাছে আবেদন জমা দেওয়ার পর দলের সদস্য সচিব আখতার হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। জানতে চাইলে তিনি বলেন, 'আরপিওর অধীনে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ করে আমরা নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছি। তারা আবেদন গ্রহণ করেছে।'

এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দলীয় প্রতীক হিসেবে 'শাপলা' চেয়ে আবেদন করেছি। বিকল্প প্রতীক হিসেবে 'কলম' ও 'মোবাইল ফোন' চাওয়া হয়েছে।

তবে আলোচনা উঠেছে, এনসিপি কি শাপলা প্রতীকই পেতে যাচ্ছে?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে একটি পোস্ট করেন। পোস্টে তিনি শুধু ‘শাপলা’ লেখেন।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘জনগণের মার্কা, শাপলা মার্কা।’

এ সময় তিনি একটি ছবি শেয়ার করেন। সেখানে দলের লোগো-সংবলিত একটি প্রতীকী শাপলা ফুল আঁকা আছে।

জাতীয় নাগরিক পার্টির তথ্য অনুযায়ী, দলটি এখন পর্যন্ত ১৩০টি উপজেলা কমিটি এবং প্রায় ৩০টি জেলা কমিটি গঠন করেছে।

এর আগে গত ১০ মার্চ নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু করে ইসি। ৪৬টি দল নিবন্ধনের সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করার পর ২০ এপ্রিল ইসি নিবন্ধনের সময়সীমা দুই মাস বাড়িয়ে দেয়।

বর্তমানে ইসি নিবন্ধিত রাজনৈতিক দল ৫০টি। ২০০৮ সালে রাজনৈতিক দলের নিবন্ধন চালু করা নির্বাচন কমিশন।

ইসিতে যাওয়া এবসিপি প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে আরও ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন ও মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X