কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপির সাথে বৈঠক

বাংলাদেশ দ্রুত গণতন্ত্রে প্রত‍্যাবর্তন করবে, আশা চার্লস হোয়াইটলির

চার্লস হোয়াইটলির সঙ্গে বিএনপির প্রতিনিধিদল। ছবি : কালবেলা
চার্লস হোয়াইটলির সঙ্গে বিএনপির প্রতিনিধিদল। ছবি : কালবেলা

বাংলাদেশ সব চ্যালেঞ্জ অতিক্রম করে শিগগিরই গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন ইউরোপিয়ান এক্সটার্নাল অ‍্যাকশন সার্ভিসের (ইইএএস) দক্ষিণ এশিয়া ডিভিশনের হেড এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাবেক রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

বুধবার (২ জুলাই) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিএনপির একটি প্রতিনিধিদলের সাথে বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইইএএসের সাউথ এশিয়া ডেস্কের দুই কর্মকর্তা লেন ভিলাডসেন ও রোশান লিম‍্যান। বিএনপির স্থায়ী কমিটির সদস‍্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বৈঠকে ভার্চুয়ালি সংযুক্ত হন।

বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন- দলের ভারপ্রাপ্ত চেয়ারম‍্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির ফরেইন রিলেশন্স কমিটি ও মিডিয়া সেলের সদস‍্য ব‍্যারিস্টার আবু সায়েম, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস‍্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন, বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির ফরেইন রিলেশন্স কমিটির সদস‍্য ইকবাল হোসেন বাবু, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে ব‍্যারিস্টার আবু সায়েম কালবেলাকে বলেন, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনীতি, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, মানবাধিকার পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচনের সম্ভাব্য চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়েছে। চার্লস হোয়াইটলি বাংলাদেশের জনগণের প্রতি অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সব চ্যালেঞ্জ অতিক্রম করে শিগগিরই গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭ জুলাই থেকে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

চেয়ারম্যানের বাড়ির সামনেই বেহাল সড়ক, দুর্ভোগে ২০ হাজার মানুষ

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, গান শোনাবেন কাল

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১০

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১১

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১২

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৩

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৪

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৯

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

২০
X