কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১০:২১ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের নয়, বসুন্ধরা মিডিয়াকে হুমকি দিয়েছি : হাসনাত

রাজশাহীতে সমাবেশে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত
রাজশাহীতে সমাবেশে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

সাংবাদিকদের নয়, বসুন্ধরা মিডিয়াকেই হুমকি দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

রোববার (৬ জুলাই) রাতে একটি জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনে ‘সাংবাদিকদের হুমকি দিলেন হাসনাত আব্দুল্লাহ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হলে তিনি এ মন্তব্য করেন।

এদিন রাত ৯টা ৪০ মিনিটের দিকে ওই গণমাধ্যমের ফেসবুক পেজে শেয়ার করা প্রতিবেদনটির কমেন্টে তিনি এ মন্তব্য করেন।

কমেন্টে হাসনাত লিখেছেন, ‘সাংবাদিকদের নয়, বসুন্ধরা মিডিয়াকেই হুমকি দিয়েছি।’

এর আগে রাত ৮টার দিকে রাজশাহী নগরীর রেলগেট এলাকা থেকে জিরো পয়েন্ট পর্যন্ত এনসিপির পদযাত্রায় অংশ নেন তিনি।

সেখানে সাংবাদিকদের দিকেও নজর রাখা হচ্ছে জানিয়ে হাসনাত বলেন, ‘আমরা সাংবাদিকদের দেখছি। আমরা সাংবাদিকদের ওপরে নজর রাখছি। এই সাংবাদিকেরাই জুলাই অভ্যুত্থানে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য লেগেছিল।’

এ সময় তিনি বলেন, ‘খুনি হাসিনার পক্ষে বসুন্ধরা মিডিয়া যে ভূমিকা পালন করেছে, আমরা তা ভুলে যাইনি। বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবারও নগ্নভাবে অপরাধের বৈধতা দিতে মাঠে নেমেছেন। তারা আরেকটি এক-এগারো ঘটানোর ষড়যন্ত্র করছেন। জনগণ তা কখনো বরদাশত করবে না।’

তিনি আরো বলেন, ‘দেশের মানুষের ভোটাধিকার ও ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে জুলাই আন্দোলন অব্যাহত থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে এই আন্দোলন চূড়ান্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত চলবে।’

এনসিপির এই নেতা বলেন, ‘বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা দেখা দিচ্ছে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা বেঁচে থাকতে আর বাসা থেকে কাউকে উঠিয়ে নিয়ে গুম হতে দেওয়া যাবে না। কোনো মায়ের বুক আর খালি হবে না। কোনো ইলিয়াস আর হারিয়ে যাবে না। কোনো দেশপ্রেমিক সাংবাদিককে বিদেশে থাকতে হবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X