কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৭:০৩ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৭:২৬ এএম
অনলাইন সংস্করণ

বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়াতে জামায়াত আমিরের আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সব মহলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১০ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, ‘গত কয়েক দিনের অবিরাম বৃষ্টিপাতে দেশের উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলজুড়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে ফেনী, নোয়াখালী, শরীয়তপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, সিলেট, খুলনা, পটুয়াখালী, বরগুনা ও ময়মনসিংহ জেলার বহু মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। নৌকা না থাকায় গ্রামের অসংখ্য পরিবার গৃহবন্দি হয়ে পড়েছে। শিশু, নারী, বৃদ্ধসহ সব বয়সের মানুষ পানিতে হাবুডুবু খাচ্ছেন। বসতঘর, রাস্তাঘাট ও কৃষিজমি প্লাবিত হয়েছে। বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা অনেক স্থানে বন্ধ হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাঁস-মুরগি ও গবাদি পশুর প্রাণরক্ষাও এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। নদনদীর ভাঙনও বেড়েই চলেছে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমি মহান আল্লাহর দরবারে রহমত ও সহায়তা কামনা করছি।’

আমিরে জামায়াত বলেন, ‘এই দুর্যোগ মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগই সবচেয়ে জরুরি। অবিলম্বে বন্যাকবলিতদের উদ্ধার ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা নিশ্চিত করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি জামায়াতে ইসলামীর সংশ্লিষ্ট এলাকার দায়িত্বশীল ও কর্মী ভাইদের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা ও সহযোগিতা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’

তিনি সমাজের সব সামর্থ্যবান ও হৃদয়বান মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এই মানবিক বিপর্যয়ে সবাই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং দেশবাসীকে এই দুর্যোগ থেকে মুক্ত করুন। আমিন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X