কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

নখ-দন্তহীন উচ্চকক্ষ কোনো কাজে আসবে না : এবি পার্টি

ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এবি পার্টির সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এবি পার্টির সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

নখ-দন্তবিহীন উচ্চকক্ষ জাতির কোনো কাজে আসবে না। বরং এই উচ্চকক্ষ জাতির জন্য বোঝা হয়ে দাঁড়াবে বলে মনে করে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, উচ্চকক্ষ যদি ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে না পারে, তাহলে সেই উচ্চকক্ষ শুধু রাষ্ট্রের কাঁড়ি কাঁড়ি টাকার অপচয়ই বাড়বে, কার্যকর কিছুই হবে না এবং একসময় উচ্চকক্ষ রাষ্ট্রের বোঝা হয়ে দাঁড়ানোর আশঙ্কা দেখা দেবে।

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক, বাংলাদেশ ছাত্রপক্ষের যুগ্ম আহ্বায়ক ফওজিয়া ফারিহা করবী, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাহমুদুল হাসান আসিফ, দপ্তর সম্পাদক সোলায়মান আল হাবিব উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার ফুয়াদ জানান, নিম্নকক্ষের অনুপাতে উচ্চকক্ষের আসন বণ্টন হলে ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহি আসবে না। এবি পার্টি ভোটের অনুপাতের ভিত্তিতে উচ্চকক্ষ চায়। এমন উচ্চকক্ষ চায়, যেখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকে। কার্যকর উচ্চকক্ষ থাকতে হবে। সব মিলিয়ে আমরা মনে করি, এটি যেন রাজনৈতিক পুনর্বাসনের কেন্দ্রে পরিণত না হয়।

ব্যারিস্টার সানী আবদুল হক বলেন, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সংস্কারে তো এখন পর্যন্ত কোনো ঐকমত্য হয়নি। সংস্কারপ্রক্রিয়ার মৌলিক সংস্কারে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। তবে আজ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সব রাজনৈতিক দল ঐকমত্য হয়েছে। সংবিধানের প্রস্তাবনা, ৮, ৪৮, ৫৬, ১৪২ ও তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে। এ ব্যাপারে দলগুলো একমত। তত্ত্বাবধায়ক সরকারের শুধু সংসদে দুই-তৃতীয়াংশ ভোটে পাস হলেই হবে না, গণভোটও প্রয়োজন হবে।

তিনি আরও বলেন, কী পদ্ধতিতে উচ্চকক্ষ তৈরি হবে, সেটা নিয়েও একমত হওয়া যাচ্ছে না। তা নিয়ে দুটি মত আসছে। একটা হলো, নিম্নকক্ষের আসনের ভিত্তিতে। আর কমিশনের প্রস্তাব হলো, ভোটের অনুপাতের ভিত্তিতে। এখানে অধিকাংশ দল ভোটের অনুপাতে একমত। এবি পার্টিও ভোটের অনুপাতে উচ্চকক্ষ চায়। উচ্চকক্ষ ও সংরক্ষিত আসনের বিষয়ে আলোচনা এখন অচলাবস্থা বিরাজ করছে। এখান থেকে যেন একচুল নড়ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X