কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৮:৩৯ এএম
অনলাইন সংস্করণ

সৌদিতে পতিতাবৃত্তি, ১২ প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরব। ছবি : সংগৃহীত
সৌদি আরব। ছবি : সংগৃহীত

সৌদি আরব মানেই ধর্মীয় গুরুত্ববহ স্থান। মহান আল্লাহর প্রিয়তম বান্দা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামসহ অসংখ্য নবী-রাসুলের স্মৃতিপূর্ণ হওয়ায় বিশ্বের মুসলমানদের কাছে এই অঞ্চল পবিত্রতম। চুরি, ব্যভিচারসহ যে কোনো অন্যায়, অপকর্ম সেখানে অবৈধ ও আইনত দণ্ডনীয় অপরাধ। এসব অপরাধের কঠোর শাস্তি দিয়ে থাকে সৌদি প্রশাসন। তবুও এসব অপরাধ ঠেকানো যাচ্ছে না।

সম্প্রতি নাজরান এলাকা থেকে ১২ জন নারী ও পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই প্রবাসী। বলা হচ্ছে, আটক হওয়া সবাই একটি অ্যাপার্টমেন্টে পতিতাবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন। মঙ্গলবার বার্তা সংস্থা সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজন নারী আর পাঁচজন পুরুষ। নাজরান পুলিশের স্পেশাল টাস্ক অ্যান্ড ডিউটি ফোর্সের কর্মকর্তারা এই অভিযান চালান।

এতে সহযোগিতা করে কমিউনিটি সিকিউরিটির জেনারেল ডিরেক্টরেট এবং মানব পাচারবিরোধী ইউনিট।

পুলিশ জানায়, আটক ১২ প্রবাসীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। মামলার নথিসহ তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। সৌদিতে কেউ পতিতাবৃত্তির সঙ্গে জড়িত হলে তাকে মৃত্যুদণ্ড, কারাদণ্ড এবং আর্থিক জরিমানার বিধান রয়েছে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১০

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১১

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১২

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৩

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৪

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৫

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৬

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৭

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৮

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

২০
X