পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৯:১৯ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৯:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ব্যবসায়ী সোহাগ হত্যায় পাথর নিক্ষেপকারী গ্রেপ্তার

ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ। ছবি : সংগৃহীত
ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ। ছবি : সংগৃহীত

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যার ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) পটুয়াখালীর সদর উপ‌জেলার ইটবা‌ড়িয়া এলাকা থে‌কে তাকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার আসামির নাম-পরিচয় এখনো জানায়নি পুলিশ।

ডি‌বি পু‌লিশের একটি সূত্র জানায়, ইটবা‌ড়িয়া থে‌কে গ্রেপ্তার হওয়া আসামি সোহাগের নিথর দে‌হের ওপর পাথর নি‌ক্ষেপ করেছিল বলে নিশ্চিত হওয়া গেছে।

পটুয়াখালীর অতি‌রিক্ত পু‌লিশ সুপার সা‌জেদুল ইসলাম কালবেলাকে বলেন, ঢাকার ডি‌বি পু‌লি‌শের এক‌টি দল সোহাগ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে। তবে এ মুহূর্তে তার নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

এর আগে গত ৯ জুলাই বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে প্রকাশ্যে পাথর দিয়ে শরীর ও মাথা থেঁতলে হত্যা করা হয় ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। এ ঘটনায় নিহতের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার মামলা করেন।

এরপর পুলিশ মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিনকে (২২) গ্রেপ্তার করে। এ সময় রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এরপর শুক্রবার কেরানীগঞ্জ ইবনে সিনা হাসপাতাল থেকে আলমগীর (২৮) ও মনির ওরফে লম্বা মনির (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

শুক্রবার গভীর রাতে টিটন গাজী (৩২) নামে আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার রাতে কাজী নান্নুকে গ্রেপ্তার করা হয়। এদিকে সোহাগের নিথর দে‌হের ওপর পাথর‌ নি‌ক্ষেপকারীকে গ্রেপ্তাররের মধ্য দিয়ে আলোচিত এ মামলায় গ্রেপ্তার ব্যক্তির সংখ্যা ৯ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১১

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১২

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৬

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৭

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৮

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৯

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

২০
X