কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৪:৪৪ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

শুরু হচ্ছে বিএনপির মৌন মিছিল। ছবি : সংগৃহীত
শুরু হচ্ছে বিএনপির মৌন মিছিল। ছবি : সংগৃহীত

নয়াপল্টনে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শুরু হতে যাচ্ছে বিএনপির মৌন মিছিল। জুমার নামাজের পর থেকেই বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেছেন নয়াপল্টনে।

শুক্রবার (১৮ জুলাই) এই কর্মসূচির আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালনায় রয়েছেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী জানান, মৌন মিছিল নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, মৌচাক হয়ে রামপুরার আবুল হোসেন মোড়ে গিয়ে শেষ হবে।

মিছিলে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং কালো ব্যাজ ধারণ করছেন। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X