কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১০:২৫ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতাল থেকেই দেশবাসীর উদ্দেশে জামায়াত আমিরের বার্তা

হাসপাতালের সামনে দেশবাসীর উদ্দেশে জামায়াত আমির। ছবি : সংগৃহীত
হাসপাতালের সামনে দেশবাসীর উদ্দেশে জামায়াত আমির। ছবি : সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটে।

পরে সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখান থেকে দেশবাসীর উদ্দেশে জামায়াত আমির এই বার্তা দেন।

তিনি বলেন, আমার খারাপ লাগে, এত বড় একটা অয়োজনে আপনারা সারা দিন ধরে ছিলেন, জাতির জন্য আমি মনের কথা স্বাভাবিকভাবে তুলে ধরতে পারিনি। এটা আল্লাহর ইচ্ছা। এরপরও শেষমেষ দুটি কথা বলার চেষ্টা করেছি। আগামীতে সুযোগ আসবে আরও কথা বলা যাবে।

তিনি আরও বলেন, আপনাদের মাধ্যমে দেশে-বিদেশে যারা আমার এ সাময়িক অবস্থা দেখে কষ্ট পেয়েছেন, সহানুভূতি প্রকাশ করেছেন, দোয়া করেছেন, সবাইকে সালাম ও কৃতজ্ঞতা জানাই। শুধু দোয়া করবেন যত দিন বেঁচে থাকি, আল্লাহ যেন মানুষের কল্যাণের জন্যই বাঁচিয়ে রাখে। আমার দ্বারা দেশ ও জাতির যেন কোনো ক্ষতি না হয়।

তিনি বলেন, আমরা ন্যায় ও সত্যের পক্ষে থাকব, অন্যায় যেখানে সেখানে আমরা দেয়াল তুলে দেব। আমরা যুব সমাজের জন্য একটা দেশ উপহার দিয়ে যেতে চাই। যেই যুব সমাজ বুক পেতে আমাদের মুক্তি এনে দিয়েছে, তাদের প্রতি আমাদের দায় আছে, দায়িত্ব আছে। তাদের যে আকাঙ্ক্ষা, এটা অস্বাভাবিক কিছু না।

বিভিন্ন দেশ সম্পর্কে জামায়াত আমির বলেন, আল্লাহ তায়ালা বেশ কিছু দেশ ঘোরার তৌফিক আমাকে দিয়েছেন। সেসব দেশের ভিশনারি ও দেশপ্রেমিক নেতৃত্বের কারণে মাত্র তিন দশকেই একেকটা দেশ কোথায় চলে গেছে। আমরাও পারব ইনশাআল্লাহ। সবাই একটা কথাই বলেছে, তোমরা যদি দুর্নীতিটা বন্ধ করতে পারো, তোমাদের দেশ আমাদের চেয়ে আরও সুন্দর হয়ে যাবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাস

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১০

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১১

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

১২

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

১৩

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

১৪

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

১৫

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

১৬

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১৭

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১৮

এনসিপির এক নেতা বহিষ্কার

১৯

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

২০
X