কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

পিআর মানেই জনগণের সঙ্গে প্রতারণা : লিংকন

গণতান্ত্রিক ঐক্য বাংলাদেশ আয়োজিত আলোচনা সভা। ছবি : কালবেলা
গণতান্ত্রিক ঐক্য বাংলাদেশ আয়োজিত আলোচনা সভা। ছবি : কালবেলা

সংখ্যানুপাতিক হারে (পিআর পদ্ধতি) নির্বাচন মানেই দেশের জনগণের সঙ্গে প্রতারণা করার শামিল বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন।

শনিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে গণতান্ত্রিক ঐক্য বাংলাদেশ আয়োজিত ‘জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি ও বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচনে পিআর পদ্ধতির বিরোধিতার কারণ ব্যাখ্যা করে লিংকন বলেন, এই পিআর পদ্ধতি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চালু করা হয়, তাহলে পতিত ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসন এ দেশে আবার নেমে আসবে। আর সেই আওয়ামী সরকার বাংলাদেশের সরকার হবে না, সেটা হবে দিল্লির সরকার। হাসিনার বিপদের সময় দিল্লি যে আশ্রয় দিয়েছে, তারই ঋণ শোধ করার জন্যই বাংলাদেশ একটা ভারতীয় প্রজাতন্ত্রে পরিণত হবে।

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) উদ্দেশ করে তিনি বলেন, একটু ভাবেন যে, পিআর পদ্ধতি চালু হলে সবচেয়ে বেশি আসন পাবে বিএনপি। তারপরই পাবে পতিত আওয়ামী লীগ। তবে হ্যাঁ, জামায়াত ও এনসিপি যদি দেশে পিআর পদ্ধতি চায়, তাহলে আপনারা নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা রাখেন এবং আপনারা সংসদে গিয়ে মেজোরিটি দিয়ে আইন পাস করান। ড. মুহাম্মদ ইউনূসের ঘাড়ে বন্দুক রেখে পিআর পদ্ধতি এই বাংলাদেশে পাস হতে দেওয়া যাবে না।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, মনে রাখবেন- ঘোড়া ভালো, ডিম ভালো, কিন্তু ঘোড়ার ডিম ভালো না। তেমনিভাবে জামায়াত ভালো, ইসলাম ভালো, কিন্তু জামায়াতে ইসলামী ভালো না।

এ সময় এনসিপি অন্তর্বর্তী সরকারের কাছ থেকে অর্থনৈতিক সব সুবিধা নিয়ে দেশব্যাপী তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ করেন জাতীয় পার্টির (জাফর) এই মহাসচিব।

গণতান্ত্রিক ঐক্য বাংলাদেশের চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন- ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব আবু ইউসুফ সেলিম, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, এবি পার্টির শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, প্রজন্ম একাডেমির চেয়ারম্যান কালাম ফয়েজী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১০

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১১

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১২

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৩

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৪

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৫

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১৬

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৭

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৮

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৯

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

২০
X