কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের তারিখ ঘোষণার সিদ্ধান্তকে সাধুবাদ জাগপার

জাগপার মাসব্যাপী কর্মসূচি। ছবি : কালবেলা
জাগপার মাসব্যাপী কর্মসূচি। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ঢাকা মহানগর শাখার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার বলেছেন, ‘গণমাধ্যমে খবর এসেছে, খুব দ্রুত জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের তারিখ ঘোষণার সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। তবে নির্বাচনের আগে মৌলিক সংস্কার হতে হবে, শেখ হাসিনার বিচার দৃশ্যমান হতে হবে। নির্বাচন ভারতীয় প্রভাবমুক্ত হবে, তার নিশ্চয়তা চাই।’

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার মাসব্যাপী কর্মসূচির ২৭তম দিন রোববার (২৭ জুলাই) মুন্সিগঞ্জ কাচারি, মুন্সিরহাট, সুপার মার্কেট, মেডিকেল মোড় এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে পথসভায় এসব কথা বলেন তিনি।

পথসভায় আরও বক্তব্য রাখেন, জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী, মুন্সিগঞ্জ জেলা জাগপার সমন্বয়ক জাহাঙ্গীর আলম, জেলা জাগপা নেতা মোহাম্মদ মুরসালিন, জাকির হোসেন প্রমুখ।

জাগপা নেতারা বলেন, ‘আওয়ামী আমলের বিনা ভোটের নির্বাচন, নিশিরাতের নির্বাচন, আমি-ডামি সব নির্বাচন দেখা শেষ। যেই নামেই ডাকেন, বাস্তবতা হচ্ছে, আওয়ামী আমলে সকল নির্বাচনের ফলাফল ভারত থেকে পূর্ব নির্ধারিত ছিল।’

জাগপা নেতারা আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং ভারতীয় প্রভাবমুক্ত হতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণের সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১০

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১২

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৩

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৪

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৬

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৭

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৮

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৯

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

২০
X