কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পরিবেশ রক্ষায় ঐক্যের আহ্বান বিএনপি নেতা কফিলউদ্দিনের

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির পার্কে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে কথা বলেন এম কফিলউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির পার্কে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে কথা বলেন এম কফিলউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

পরিবেশ রক্ষায় ঐক্যের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ও উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম কফিলউদ্দিন আহমেদ। তিনি বলেন, সামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

শুক্রবার (০৮ আগস্ট) সকালে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির পার্কে ঢাকা প্যারাগন রোটারি ক্লাবের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

কফিলউদ্দিন বলেন, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন আন্দোলনকে জোরদার করতে জনসচেতনতা বাড়াতে হবে এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা প্যারাগন রোটারি ক্লাবের সভাপতি আলীনুর রহমান, সাধারণ সম্পাদক নঈম শরীফ, সদস্য মাহবুবুর রহমান, ঢাকা মহানগর উত্তরের উত্তরা- পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এফ ইসলাম চন্দন, বিমানবন্দর থানা জাসাসের সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান পলাশ, উত্তরা রয়েল ক্লাবের প্রেসিডেন্ট জহির রায়হান, উত্তরা-পূর্ব থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মাস্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক হাসান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

১০

বিশ্ব রক্তদাতা দিবস আজ

১১

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

১২

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৩

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

১৪

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

১৫

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

১৬

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১৭

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১৮

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১৯

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

২০
X