ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৬:১১ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৭:১১ এএম
অনলাইন সংস্করণ

বামপন্থিদের হল কমিটির সময় আপত্তি ওঠেনি কেন,‌ প্রশ্ন ফরহাদের 

এস এম ফরহাদ। ছবি : সংগৃহীত
এস এম ফরহাদ। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বামপন্থি ছাত্র সংগঠনগুলোর হলভিত্তিক কমিটি নিয়ে আগে কোনো আপত্তি ওঠেনি, অথচ বর্তমানে অন্য দলের কমিটি নিয়ে বিরোধিতা করা হচ্ছে—এমন প্রশ্ন তুলেছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

শনিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন তিনি।

ফরহাদ বলেন, শিবির দীর্ঘদিন ধরে বলে আসছে, হলে রাজনীতি না হোক। আমরা চাই, হলের বাইরে শিক্ষার্থীরা স্বেচ্ছায় রাজনীতি করুক। অথচ বাম সংগঠনগুলো হলে কমিটি গঠন করলেও কেউ প্রশ্ন তোলে না, এখন কেন?

তিনি দাবি করেন, শিবির হল এলাকায় কোনো রাজনৈতিক কর্মসূচি চালায় না। ফরহাদ বলেন, ‘হলে আমাদের কোনো দলীয় কর্মসূচি নেই। আমরা শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করি।’

তিনি বলেন, কেউ বাইরে থেকে উদ্দেশ্যপ্রণোদিত বা মনগড়া প্রস্তাবনা দিয়ে শিবিরকে দিক নির্ধারণ করতে পারে না। শিবির চলে নিজস্ব দলীয় নীতির ভিত্তিতে।

এর আগে চলতি বছরের মে মাসের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখায় প্রকাশ্যে কমিটি ঘোষণা করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাবি শাখা। যদিও এ কমিটি ঘোষণার পর কোনো ছাত্রসংগঠন প্রতিক্রিয়া দেখায়নি। তবে গতকাল ঢাবির ১৮টি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর শুরু হয় বিক্ষোভ-সমালোচনা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X