কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মাদকের গ্রাস থেকে যুব সমাজকে মাঠের দিকে আহ্বান করছি : আমিনুল হক

জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে আমিনুল হক। ছবি : কালবেলা
জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে আমিনুল হক। ছবি : কালবেলা

মাদকের গ্রাস থেকে যুব সমাজকে মাঠের দিকে আহ্বান করছি বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

রোববার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর খিলক্ষেত তলনা রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এ কথা বলেন।

আমিনুল হক বলেন, আমরা দেখেছি গত ১৭ বছর আমাদের তরুণ সমাজ মাদকের করাল গ্রাসে ধ্বংসের পথে চলে গেছে। আমরা সেই মাদকের করাল গ্রাস থেকে এই যুব সমাজকে মাঠের দিকে আহবান করছি। তাদের মাঠে আকৃষ্ট করার চেষ্টা করছি। ভবিষ্যৎ প্রজন্মকে মাঠে আকৃষ্ট করে একটি সুস্থ পরিবেশের মাধ্যমে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি বলেন, ঢাকা মহানগরসহ সারা বাংলাদেশের প্রত্যেকটি তৃনমূল অঞ্চলে ফুটবল, ক্রিকেট, হকি, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, আর্চারি, সুইমিং থেকে শুরু করে সবধরনের খেলা নিয়ে তাদের একটি বৃহৎ পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

দিনের খেলায় টাইব্রেকারে তেঁজগাও থানাকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় হাতিরঝিল থানা। জয়ী দলের গোলরক্ষক নোবেল ম্যাচ সেরার পুরস্কার জেতেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আকতার হোসেন, মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবি এম এ রাজ্জাক, সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরীসহ দলটির বিভিন্ন স্তরের নেতারা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X