কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৮ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

এক-দেড় মাসের মধ্যে সাজার শঙ্কা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

আগামী এক-দেড় মাসের মধ্যে সাজা হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আশঙ্কা ব্যক্ত করেন।

ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান রচিত 'নব্বইয়ের গণঅভ্যুত্থান ও কিছু কথা' বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনাসভার আয়োজন করেন '৯০’র সর্বদলীয় ছাত্রঐক্যের নেতারা।

মির্জা ফখরুল বলেন, গত কয়েকদিন আগে আমার মামলায় ট্রায়াল শুরু হয়েছে। আমার ধারণা, আগামী এক-দেড় মাসের মধ্যে আমানের (ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান) মতো আমাকেও চলে যেতে হবে ভেতরে। অর্থাৎ তাদের (সরকার) উদ্দেশ্যটা অত্যন্ত পরিষ্কার। যারা এই সরকারের বিরোধিতা করছে, যারা এই সরকারের পক্ষে নয়, যারা এই সরকারকে বলছে- তুমি অনেক খারাপ কাজ করেছ, তুমি সরে যাও- তাদের সকলকে তারা কারাগারে ঢোকাতে চায় এবং এই লক্ষ্যে তারা দ্রুত এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, আইন মন্ত্রণালয়ে চারজনের একটি সেল তৈরি করা হয়েছে। সেই সেলকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন অতি দ্রুত সেই সমস্ত মামলাগুলোকে চিহ্নিত করে, তাদের ভাষায় যেগুলো চাঞ্চল্যকর মামলা ও রাষ্ট্রবিরোধী মামলা- সেগুলোকে যেন অতি দ্রুত একটা রায় দেওয়া যায় সেই ব্যবস্থা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১০

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১২

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৩

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৪

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৭

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৮

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৯

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

২০
X