কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি করলে বহিষ্কারের পাশাপাশি স্থান হবে কারাগার : নীরব

কাওরান বাজারের কিচেন মার্কেটের ছাদে এক মতবিনিময় সভায় কথা বলেন সাইফুল আলম নীরব। ছবি : কালবেলা
কাওরান বাজারের কিচেন মার্কেটের ছাদে এক মতবিনিময় সভায় কথা বলেন সাইফুল আলম নীরব। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করে তাদের বিএনপিতে কোনো ঠাঁই নেই। যে ব্যবসায়ীরা চাদাঁবাজি করবে, তাদের ধরিয়ে দিন। কেউ চাঁদাবাজি করলে বহিষ্কারের পাশাপাশি তার স্থান হবে কারাগার।

শনিবার (২৩ আগস্ট) কাওরান বাজারের কিচেন মার্কেটের ছাদে এক মতবিনিময় সভায় দলীয় নেতাকর্মী ও ব্যবসায়ীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। কাওরান বাজারের সব মার্কেটের ব্যবসায়ী নেতাদের পক্ষ থেকে এই সভা হয়।

নীরব বলেন, আমরা বলতে চাই- গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করতে হলে নির্বাচনই একমাত্র পথ। দেশের স্বার্থে আসুন সবাই মিলে আমরা জনগণের কাছে যাই। জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই আগামী দিনে সিদ্ধান্ত নেবে এই দেশের শাসন ব্যবস্থা কীভাবে চলবে, দেশ কীভাবে পরিচালিত হবে। যেটা জনগণ চাইবে, যেটা জনগণ মানবে, যেটা জনগণ ভালো মনে করবে- সেটাকে তারা গ্রহণ করবে।

নির্বাচন ঠেকাতে সংস্কারের নামে চক্রান্ত চলছে অভিযোগ করে তিনি বলেন, শুধুমাত্র নির্বাচন পেছানোর জন্য একটি মহল সংস্কারের কথা বলে নতুন করে নাটক সাজাচ্ছে। অথচ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের জুলাইয়ে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। এটা বিএনপির অঙ্গীকার। তাই বলব, সংস্কার সংস্কার করে নির্বাচনকে বিলম্বিত করবেন না।

নীরব আরও বলেন, ৫ আগস্ট আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি ঠিকই, কিন্তু দেশে গণতন্ত্র এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। এ জন্য প্রয়োজন একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের মানুষও ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. বেলায়েত হোসাইন, ইসলামিয়া শান্তি সমিতির সিনিয়র সহ সভাপতি মো. শাহ কামাল মানিকসহ ব্যবসায়িক ও রাজনৈতিক নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X