কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১০:৫৪ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

কাকরাইল রণক্ষেত্র, পুলিশি প্রটোকলে কার্যালয় ছাড়লেন জিএম কাদের

পুলিশি প্রটোকলে কার্যালয় ছাড়ছেন জিএম কাদের। ছবি : সংগৃহীত
পুলিশি প্রটোকলে কার্যালয় ছাড়ছেন জিএম কাদের। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় রাজধানীর কাকরাইল রণক্ষেত্রে পরিণত হয়। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্য ও রাতে দুই দফায় ধাওয়া-পাল্টাধাওয়াসহ হামলার ঘটনা ঘটে।

এমন পরিস্থিতিতে পুলিশি প্রটোকলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ছাড়েন দলটির চেয়ারম্যান জিএম কাদের। গণঅধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের পর রাত ১০টার দিকে কার্যালয় থেকে বেরিয়ে একটি কালো গাড়িতে উঠেন তিনি। এ সময় গণঅধিকার পরিষদের কিছু সমর্থক সেই গাড়ি আটকালে পুলিশ তাদের সরিয়ে দেয়। নিরাপদে এলাকা ছাড়েন জিএম কাদের।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। হলুদ হেলমেট পরে একদল লোককে সেখানে হামলা চালাতে দেখা গেছে। এ হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলটির বেশ কয়েকজন আহত হয়েছে। রক্তাক্ত অবস্থায় নুরুল হক নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হলুদ হেলমেট পরা একদল লোক হামলা চালিয়েছে। জাতীয় পার্টির কার্যালয় থেকে বের হয়েছেন তারা।

তারা আরও জানান, রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণঅধিকার পরিষদের নেতারা। এ সময় জাপার নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাপার নেতাকর্মীদের সরিয়ে দেয়। তৎক্ষণাৎ গণঅধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে ১০ মিনিট সময় দেয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এর মধ্যে ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অনেকেই আহত হন।।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তুরস্কে গ্রেপ্তার ১১৯

তিন দিন সাগরে ভেসে থাকার পর ৫ জন উদ্ধার

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

যে ৫ কারণে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন

কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন? / বিশ্বকাপ ফাইনালের আলোচনায় এবার বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

পরিবেশবান্ধব রেলের এলিট ক্লাবে ভারত, চালু হলো প্রথম হাইড্রোজেন ট্রেন

যে ৪ সময়ে আয়াতুল কুরসি পাঠ করলে বেশি উপকার মেলে

কখন কোন নফল নামাজ পড়বেন? সঠিক নিয়ম জানুন

বিশ্বকাপে সমান গোল হলে কীভাবে নির্ধারিত হবে গোল্ডেন বুট? জানুন ফিফার নিয়ম

১০

বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা টাকা পাচ্ছে বাংলাদেশ

১১

বিক্রম-১ / ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ

১২

ইসরায়েলি দখলদারদের হামলায় ফিলিস্তিনি কিশোর ফুটবলারের মৃত্যু

১৩

বিশ্বকাপ উন্মাদনায় মগ্ন কালশী বস্তি, আনসারের ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জে’ মাতল শিশুরা

১৪

গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে লন্ডনে হাজারো মানুষের বিক্ষোভ

১৫

শেষ অনুশীলন ছাড়াই ফাইনালে নামছে স্পেন

১৬

‘এসডিজি-৩: সুস্বাস্থ্য ও কল্যাণ’ ক্যাটাগরিতে বাংলাদেশের ‘কান্ট্রি উইনার’ সুখী

১৭

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

১৮

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ / প্রসিকিউশনের হাতে হাসিনা-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 

১৯

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, আজই আবেদন করুন

২০
X