কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৬ শতাধিক, আহত ১৫০০

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছাড়িয়েছে এবং এক হাজার ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৩১ আগস্ট) গভীর রাতে দেশটির পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম এবং দুর্যোগ ব্যবস্থাপনা না থাকায় ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলকে সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তালেবান সরকার।

জানা গেছে, তালেবান-নিয়ন্ত্রিত আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৬ মাত্রার ভূমিকম্পে ১,৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং প্রাণ গেছে ৬২২ জন। এর আগে রাষ্ট্রীয় সম্প্রচারক রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) মৃতের সংখ্যা প্রায় ৫০০ বলে জানায়।

দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। কুনার প্রদেশে তিনটি গ্রাম ধ্বংস হয়ে গেছে এবং আরও অনেক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান এক বিবৃতিতে বলেন, হতাহতের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

রয়টার্স প্রকাশিত ছবিতে দেখা গেছে, হেলিকপ্টারগুলো আহতদের সরিয়ে নিচ্ছে। বাসিন্দারা আহতদের অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে সেনা ও চিকিৎসকদের সাহায্য করছেন। মাত্র কয়েকটি ক্লিনিকের পরিসংখ্যানে ৪০০ জনেরও বেশি আহত এবং কয়েক ডজন নিহতের খবর পাওয়া গেছে।

আফগানিস্তানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা বাখতার জানিয়েছে, আহতদের চিকিৎসা দেয়া স্থানীয় হাসপাতালগুলোকে সহায়তা করার জন্য আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ৩০ জন ডাক্তার এবং ৮০০ কেজি সরঞ্জাম ওষুধ কুনারে পাঠিয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রধান তালেবান নেতা মোল্লা নূরউদ্দিন তুরাবও সংকট মোকাবিলার প্রচেষ্টা তদারকি করার জন্য কুনারে পৌঁছেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এই ভূমিকম্পটি বিশেষভাবে ভয়াবহ ছিল কারণ এটি মাত্র ৫ মাইল গভীরতায় আঘাত হানে, এমনকি মাঝারি মাত্রার ক্ষেত্রেও এটি আরও ধ্বংসাত্মক হয়ে ওঠে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলা। তালেবান সরকার জানিয়েছে, কুনারে শত শত মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১০

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১১

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১২

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৩

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৫

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৬

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৭

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৮

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৯

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

২০
X