কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ঘুম ভাঙলেও প্রস্রাব চেপে শুয়ে থাকেন? অজান্তেই হচ্ছে ভয়াবহ ক্ষতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সকালের আলোর সঙ্গে সঙ্গে শরীর জেগে ওঠে। তখন পেটের ভেতর প্রস্রাবের চাপ অনুভূত হয়। কিন্তু বিছানা ছেড়ে উঠে যেতে আলস্য বাধা হয়ে দাঁড়ায়। মনে হতে পারে, ‘আর ৫ মিনিট শুয়ে নেই, কোনো সমস্যা নেই।’ কিন্তু চিকিৎসকরা বলছেন, এই ছোট্ট অভ্যাসই কিডনির জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাদের দাবি, দিনের পর দিন যদি এটি অভ্যাস হয়ে যায়, তবে কিডনি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

চলুন তাহলে জেনে নিই, কিডনি ভালো রাখতে কোন অভ্যাসগুলো এড়িয়ে চলা জরুরি।

১. ঘুম থেকে উঠে পানি না খাওয়া

রাতে খাবার খাওয়ার পর থেকে সকাল হওয়া পর্যন্ত দীর্ঘক্ষণের বিরতি থাকে। শরীর এবং কিডনি প্রায় পানিশূন্য অবস্থাতেই থাকে গোটা রাত। তাই শরীরকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে হলে দিনের শুরু করতে হবে পানি খেয়ে। অনেকেই ব্রাশ করে খালি পেটে চা-কফির মতো গরম পানীয়ে চুমুক দিতে পছন্দ করেন। তাতে কিন্তু শরীর আরও ডিহাইড্রেটেড হয়ে পড়তে পারে। একইসঙ্গে কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও থাকে।

২. প্রস্রাব চেপে শুয়ে থাকা

ঘুমে ব্যাঘাত যাতে না ঘটে, তাই প্রস্রাব চেপে শুয়ে থাকেন অনেকে। তবে চিকিৎসকরা বলছেন, এই অভ্যাস কিন্তু কিডনির জন্য অত্যন্ত বিপজ্জনক। সারা রাত ধরে মূত্রাশয়ে প্রস্রাব জমে থাকার ফলে এমনিতেই তা স্ট্রেচ করে বড় হয়ে যায়। ঘুম ভাঙা মাত্রই মস্তিষ্ক সঙ্কেত পাঠায় তা খালি করার। কিন্তু তা অগ্রাহ্য করে প্রস্রাব চেপে শুয়ে থাকলে উল্টো হিতে বিপরীত হওয়ার ভয়ই বেশি।

৩. খালি পেটে পেনকিলার খাওয়া

ব্যথানাশক ওষুধ কিডনির জন্য ক্ষতিকর। চিকিৎসকরা বলছেন, সেই ক্ষতির পরিমাণ কয়েক গুণে বেড়ে যায় যদি তা খালি পেটে খাওয়া হয়। পেনকিলার ওষুধের ডোজ নির্ভর করে রোগীর বয়স, ওজন এবং ব্যথা-যন্ত্রণার তীব্রতা এবং প্রকারভেদের উপর। তা ছাড়াও রোগীর শারীরিক পরিস্থিতির উপরেও অনেক কিছু নির্ভর করে। তাই এই জাতীয় ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া একেবারেই খাওয়া যায় না।

৪. শরীর আর্দ্র না রাখা

শরীরচর্চা বা পরিশ্রম করলে ঘাম হয়। এতে শরীর থেকে অনেকটা পরিমাণে পানি এবং খনিজ বেরিয়ে যায়। তাই শরীরচর্চার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়েই শরীরে পানির জোগান দেওয়া জরুরি। কারণ, কিডনি থেকে টক্সিন দূর করতে এবং ডিহাইড্রেশন-জাতীয় সমস্যা নিরাময়ে সাহায্য করে এই পানি।

৫. জলখাবার না খাওয়া

তাড়াহুড়োর চোটে অনেকেই সকালের জলখাবার খান না। এই অভ্যাসটিও কিন্তু কিডনির জন্য খারাপ। দিনের শুরুতে অর্থাৎ, সকালের জলখাবারে প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট সমৃদ্ধ ব্যালান্সড ডায়েট থাকলে শরীর সব রকম পুষ্টি পায়। কাজেও এনার্জি আসে। আবার, কিডনির ওপর আলাদা করে কোনো রকম চাপ পড়ে না।

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X