কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

৩ ইসলামি দলের কর্মসূচি ঘোষণা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি (পিআর), জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম বন্ধসহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

জামায়াতের পাশাপাশি খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনও একই দিনে একই কর্মসূচি ঘোষণা করেছে। আরও চার দলের এ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সারাদেশে জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল করবে দলগুলো।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, যেহেতু দাবি এক, প্রত্যেকেই তার নিজের মতো করে কর্মসূচি পালন করবে। এখনো এটি যুগপৎ বলছি না।

ইসির রোডম্যাপ ঘোষণা একতরফা এবং এটা অন্যায় হয়েছে মন্তব্য করে ডা. তাহের বলেন, কালোটাকার ব্যবহার, পেশিশক্তিসহ নির্বাচনী অনিয়ম বন্ধে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছি। আমরা লক্ষ্য করছি, মানুষের দাবিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তাই গণআন্দোলনের বিকল্প নেই।

তিনি বলেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, এ কথা কখনো বলছি না। বরং আমরা বলছি, আমাদের দাবি মেনে নির্বাচন আয়োজনের জন্য। আমরা জুলাই সনদের আইনি ভিত্তির ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন দাবি জানাচ্ছি।

তাহের বলেন, অন্য দলের দাবি যৌক্তিক হলে সেটা মানতে বলবে। আমাদের দাবি যৌক্তিক হলে আমাদেরটা মানতে বলব। যুক্তিই ঠিক করবে কোনটা যৌক্তিক। পিআরে ভোট দিতে কোনো জটিলতা নেই, বিদ্যমান পদ্ধতির মতোই। কিন্তু জনগণের মধ্যে পদ্ধতিগত জটিলতা থাকবে না।

নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে বলে মনে না করে তাহের বলেন, ফেব্রুয়ারির আগে আরও পাঁচ মাস আছে। এর মধ্যে আমাদের দাবি পূরণ সম্ভব।

নির্বাচন পেছাতেই জামায়াত বিভিন্ন দাবি তুলছে, বিভিন্ন দলের এমন বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তাদের জিজ্ঞাস করেন, কী প্রমাণ আছে, আমরা নির্বাচন পেছাতে চাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১০

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১১

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১২

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১৩

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১৪

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৫

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৬

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৭

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৮

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৯

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

২০
X