সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০১ এএম
অনলাইন সংস্করণ

দলীয় এজেন্ডার কারণে গণতন্ত্রকে ঝুঁকিতে ফেলা যাবে না : সাইফুল হক

সাভারের শ্রীপুরে বিপ্লবী যুব সংহতির শিল্পাঞ্চল কমিটির প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন সাইফুল হক। ছবি : কালবেলা
সাভারের শ্রীপুরে বিপ্লবী যুব সংহতির শিল্পাঞ্চল কমিটির প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন সাইফুল হক। ছবি : কালবেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ মাইলফলক। কোনো পক্ষের নিজ দলীয় এজেন্ডার কারণে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলা যাবে না।

এ সময় দলসমূহের মধ্যকার রাজনৈতিক প্রতিযোগিতাকে হিংসাত্মক বৈরিতায় পর্যবসিত না করতে সবাইকে সতর্ক করেন তিনি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সাভারের শ্রীপুরে বিপ্লবী যুব সংহতির শিল্পাঞ্চল কমিটির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল হক এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, দেশের ভেতরে ও বাইরে অনেকেই গণঅভ্যুত্থানের অংশীজনদের মধ্যে বিরোধ ও মারামারি দেখার জন্য বসে আছে। এই সুযোগ কাউকে দেওয়া যাবে না।

তিনি বলেন, এই সরকার শ্রমজীবী মেহনতি মানুষসহ তরুণ যুবশক্তিকে হতাশ করেছে। গত তের মাসে বেকার যুবকদের কর্মসংস্থান হয়নি, তাদের ন্যূনতম মানবিক জীবন নিশ্চিত হয়নি। উল্টো গত এক বছরে ৩৫ লাখ মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে নেমে এসেছে। কয়েক লাখ মানুষ চাকরিচ্যুত হয়েছে। মানুষের প্রকৃত আয় কমে গেছে।

তিনি আরও বলেন, দেশের কোটি কোটি যুবশক্তিকে কাজে লাগাতে না পারলে আমাদের প্রত্যাশিত উন্নয়ন, অগ্রগতি মুখ থুবড়ে পড়বে। এই ব্যাপারে অগ্রাধিকারের ভিত্তিতে সরকারকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।

যুবশক্তিকে রাজপথে জেগে থাকার আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, অমানবিক বৈষম্যের বিরুদ্ধে অধিকার আর ইনসাফ প্রতিষ্ঠায় যুবপ্রাণ জাগিয়ে তুলতে হবে এবং আগামী ২৬ সেপ্টেম্বর জাতীয় যুব কনভেনশন সফল করতে হবে।

দলের কেন্দ্রীয় সদস্য অরবিন্দু বেপারী বিন্দু বলেন, ছোটখাট ঘটনায় যেভাবে সন্ত্রাস ও নৈরাজ্য ছড়িয়ে পড়ছে, তা একদিকে চরম অসহিষ্ণুতা আর অন্যদিকে হতাশার বহিঃপ্রকাশ। তিনি বিপ্লবী যুব সংহতিকে যুবকদের আস্থা আর ভরসার কেন্দ্র হিসাবে গড়ে তোলার আহ্বান জানান।

যুবনেতা লিটন মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন- স্থানীয় জনপ্রতিনিধি মমতাজ উদ্দিন মেম্বার, যুবনেতা আরিফুল ইসলাম আরিফ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শিল্পাঞ্চল কমিটির নেতা মোহাম্মদ শাহজাহান, আব্দুল হালিম ভূইয়া, মোহাম্মদ সুমন, মোহাইমেনুল হক, যুবনেতা আনিসুর রহমান প্রমুখ।

সভার শুরুতে গণঅভ্যুত্থানের সব শহীদ; দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, লেখক ও গবেষক বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

সম্মেলনে বিপ্লবী যুব সংহতির শিল্পাঞ্চল জেলার ১৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১১

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১২

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৪

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৫

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৬

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৮

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৯

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

২০
X