কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ
পীর সাহেব চরমোনাই

দিল্লিতে বৃষ্টি পড়লে এ দেশে ছাতা ধরার অপচেষ্টা রুখে দিতে হবে

রাজধানীর ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডে এক গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে কথা বলেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : কালবেলা
রাজধানীর ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডে এক গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে কথা বলেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, স্বাধীনতার পরে যারা দেশ শাসন করেছে তারা বারবার দেশকে চোরের দিক থেকে চ্যাম্পিয়ন করেছে। দেশকে গুম ও খুনের রাজ্যে পরিণত করেছে। বিশ্বের মাঝে দেশকে একটি লজ্জাজনক অবস্থায় পৌঁছে দিয়েছিল। ফলশ্রুতিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-০৬ (সূত্রাপুর-গেণ্ডারিয়া-কোতোয়ালি আংশিক) আসনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পীর সাহেব চরমোনাই বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, এখন আবার কেউ কেউ নব্য ফ্যাসিবাদী আচরণের চেষ্টা চালাচ্ছে। দিল্লিতে বৃষ্টি পড়লে এ দেশে ছাতা ধরার চেষ্টা করছে। দিল্লি বা বিদেশি প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে। দেশের মানুষ এসব ষড়যন্ত্র মেনে নেবে না। যারা এসব ষড়যন্ত্র করছে তাদের এদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ।

ঢাকা-০৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ মানোয়ার খানের সভাপতিত্বে আয়োজিত গণসমাবেশে পীর সাহেব চরমোনাই আরও বলেন, আমরা যেন আর কখনো খুনি, চাঁদাবাজদের সহযোগী না হই। ৫ আগস্টের পর যে সুযোগ তৈরি হয়েছে, তাকে কাজে লাগাই। এখন দেশের মানুষ ইসলামের সৌন্দর্যের ওপর আস্থা রাখতে চায়। সুতরাং আসুন ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ইসলামি শক্তির পক্ষে কাজ করি। পীর সাহেব চরমোনাই আগামী জাতীয় নির্বাচনে হাতপাখাকে বিজয়ী করার জন্য ঢাকা-৬ আসনের জনগণের প্রতি আহ্বান জানান।

গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব প্রকৌশলী কেএম আতিকুর রহমান, কেএম শরীয়াতুল্লাহ, ডা. মুহাম্মাদ শহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় তিনি ঢাকা-০৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে সূত্রাপুর থানা সভাপতি আলহাজ মো. মানোয়ার খানকে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X