রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৪:৪০ এএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৮:৪৪ এএম
অনলাইন সংস্করণ

এক বছরেও শ্রমিকদের উপযুক্ত মজুরি নিশ্চিত হয়নি : সাইফুল হক

বিপ্লবী শ্রমিক সংহতির  উদ্যোগে  সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : কালবেলা
বিপ্লবী শ্রমিক সংহতির  উদ্যোগে  সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : কালবেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গণঅভ্যুত্থানে শ্রমিকশ্রেণি সবচেয়ে বেশি জীবন দিলেও তাদের মানবিক উপযুক্ত মজুরি ও অধিকার নিশ্চিত হয়নি। গণঅভ্যুত্থান কেন্দ্র করে তাদের স্বপ্ন-আশা হতাশায় পরিণত হয়েছে। পুরোনো সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকারও মালিকদের তুষ্ট করতেই ব্যস্ত রয়েছে।

শুক্রবার (০৮ আগস্ট) সকালে বিপ্লবী শ্রমিক সংহতির উদ্যোগে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে ‘অন্তর্বর্তী সরকারের এক বছর : শ্রমিক-মেহনতিদের অধিকারের প্রশ্ন’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

সাইফুল হক শিগগিরই গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন সেক্টরের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ, শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু, আপদকালীন ব্যবস্থা হিসেবে মহার্ঘ ব্যবস্থা চালুর আহ্বান জানান। এ ছাড়া বন্ধ কারখানা চালু করা এবং শ্রম সংস্কার কমিশনের সুপারিশসমূহ বাস্তবায়নের উদ্যোগ নিতেও সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম কাজ হবে তাদেরকে যাবতীয় পক্ষপাতদুষ্টতা ও বিতর্কিত পদক্ষেপ থেকে বেরিয়ে আসা। সরকারের নিরপেক্ষতা নিশ্চিত না হলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানও সম্ভব হবে না।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এ সাধারণ সম্পাদক প্রধান উপদেষ্টার সেরা নির্বাচনের জন্য সরকারের রাজনৈতিক সদিচ্ছাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি আরপিও চূড়ান্ত করার আগে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণের আহবান জানান।

বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলাল, সংগঠনের সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক ফিরোজ আলী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সালাউদ্দিন, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আলী, হালিম ভূইয়া, আবু হানিফ প্রমুখ।

তারা সরকারকে কোনো অংশের প্রতি ঝুঁকে না থেকে বিচার, সংস্কার ও নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে অবিচল থাকার আহ্বান জানান।

সভার শুরুতে গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X