কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ঢামেকে শিশু মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

শিশুর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
শিশুর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

চিকিৎসাধীন একটি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের স্টাফদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুর স্বজনরা রাজধানীর বংশাল এলাকার বলে জানিয়েছে পুলিশ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বংশাল থেকে নয় বছর বয়সী একটি শিশুকে বিকেলে ঢামেকের ২১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে শিশুটি মারা গেলে স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে চিকিৎসক ও স্টাফদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।

পরে রাত পৌনে ১০টার দিকে বংশাল এলাকা থেকে শতাধিক যুবক হাসপাতালে গিয়ে জরুরি বিভাগে ভাঙচুর চালায় ও ট্রলিম্যানসহ অন্যান্য স্টাফদের ওপর হামলা চালায়। এতে পাঁচজন আহত হন। আহতদের মধ্যে দুইজন ঢামেকেই চিকিৎসাধীন আছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, শিশুটি মারা যাওয়ার পর স্বজনরা চিকিৎসক ও স্টাফদের সঙ্গে ঝগড়ায় জড়ান। পরে শিশুটিকে নিয়ে যাওয়ার সময় ট্রলিম্যানদের সঙ্গে হাতাহাতি হয়। এ ঘটনার পর বংশাল এলাকা থেকে শতাধিক যুবক এসে জরুরি বিভাগে হামলা চালায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, শিশুর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা দেখা দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X