কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৪ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

অক্টোবরে ঢাকায় বৃহৎ শ্রমিক সমাবেশ

যৌথ সভা। ছবি : কালবেলা
যৌথ সভা। ছবি : কালবেলা

শ্রমিকদের বিভিন্ন দাবি আদায় এবং তাদের উজ্জীবিত করতে রাজধানীতে বৃহৎ শ্রমিক সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল। আগামী মাসে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

রোববার (২১ সেপ্টেম্বর) ও সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি, বেসিক ইউনিয়নের কর্মকর্তা, জাতীয় পর্যায়ের সিবিএ প্রতিনিধি ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতাদের দীর্ঘ যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শ্রমিক দল সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় বাংলাদেশের শ্রমিক ও শ্রমিক আন্দোলনের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ সংহতি ও ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের ঐক্য বজায় রেখে সব ধরনের বিশৃঙ্খলা রোধ করার জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয়তাবাদী শ্রমিক দল বিভিন্ন সংগঠনের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অশুভ তৎপরতা কঠোরহস্তে দমন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানায়।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে যৌথসভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দলের সহসভাপতি আবুল কালাম আজাদ ও মেহেদী আলী খান, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, সহ-সাধারণ সম্পাদক মিয়া মিজানুর রহমান ও জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ও আবদুল গফুর, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আন্তর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, যুব সম্পাদক খোরশেদ আলম, সহ-প্রচার সম্পাদক মফিদুল ইসলাম মোহন, সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর উত্তর কমিটির আহবায়ক কাজী শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুল জামান, ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সদস্য সচিব বদরুল আলম সবুজ, তিতাস গ্যাস ইউনিয়নের সভাপতি খন্দকার জুলফিকার মতিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / ৩০ দিনের মধ্যে বেনজীরকে দেশে ফেরানোর চেষ্টা চলছে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১০

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১১

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১২

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১৩

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৫

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৬

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৭

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৮

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৯

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

২০
X