কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪০ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের বেঁচে থাকার জন্য কিছুই করেনি সরকার : রিজভী

শাহবাগে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণকালে কথা বলেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
শাহবাগে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণকালে কথা বলেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার বহু কথা বলছে। কিন্তু মানুষের বাঁচার জন্য কিছু করছে না। তারা ফ্লাইওভার দেখাচ্ছে। কিন্তু এখান থেকে জনগণের পকেট থেকে লক্ষ কোটি টাকা লোপাট করছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে বিএসএমএমইউ হাসপাতালের সামনের সড়কে ও আশপাশের দোকানে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ লিফলেট বিতরণ করা হয়। সকালে এই কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রিজভী বলেন, আজকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোতে ঠাঁই নেই। কিন্তু সেদিকে সরকারের মনোযোগ নেই। তারা গণবিরোধী কর্মকাণ্ড করছে। আমরা এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, বিএনপি দেশের জনগণকে সঙ্গে নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করছে।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, আজকে ভেজাল ওষুধ আমদানির মাধ্যমে জনগণের কোটি কোটি টাকা লুটপাট করছে। যে কারণে ডেঙ্গু বাড়ছে। সারাদেশে প্রতিদিনই মানুষ মরছে। আজকে এই ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতার জন্য ঢাকা সিটি করপোরেশনের মেয়র, সরকার ও মন্ত্রিপরিষদের পদত্যাগ করা উচিত।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. আবদুস সালাম, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, বিএনপি নেতা আমিনুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন, ড্যাবের নেতা ডা. এরফানুল হক সিদ্দিকী, ডা. মনোয়ারুল কাদির বিটু, যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহবুব মাসুম শান্ত, যুবদলের সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. গালিব, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১০

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১১

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১২

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৩

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৪

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৬

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৭

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৮

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৯

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

২০
X