কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৩:৩২ এএম
অনলাইন সংস্করণ

‘জনগণের অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে কাজ করছে বিএনপি’

রাজধানীতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার। ছবি : কালবেলা
রাজধানীতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার। ছবি : কালবেলা

তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ২৪ নং ওয়ার্ডের কুনিপাড়ায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক সফল কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার।

এ সময় এলাকাবাসী তাদের নানাবিধ সমস্যা- অবকাঠামো ঘাটতি, জলাবদ্ধতা, স্বাস্থ্যসেবা সংকট ও নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন। সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনার পর আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, রাজনীতি মানে মানুষের পাশে থাকা। জনগণের অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। বিএনপি জনগণের দলে পরিণত হয়েছে বলেই আজ মানুষ আশার আলো খুঁজে পাচ্ছে।

তিনি আরও আশ্বাস দেন, জনগণের সমস্যা সমাধান ও উন্নত জীবনযাত্রা নিশ্চিত করাই হবে আগামী দিনের আন্দোলনের মূল লক্ষ্য।

সভায় প্রধান বক্তার বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান। বিশেষ বক্তা ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য মোজাম্মেল হোসেন সেলিম, আর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহমুদুর আলম মন্টু।

এছাড়া উপস্থিত ছিলেন তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার আরজু, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, শেরেবাংলা নগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ।

সভায় সভাপতিত্ব করেন ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন দেলু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাফিজুল ইসলাম।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X