কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৫:০৪ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ভারতের নতুন দাবি

ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং। ছবি : সংগৃহীত
ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং। ছবি : সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সংঘাতে জড়ায় ভারত-পাকিস্তান। ওই সময় ভারতের ছয়টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। তা অস্বীকার করলেও পাল্টা কোনো দাবি তোলেনি নয়াদিল্লি। সংঘাতের চার মাস পর ভারতীয় বিমানবাহিনীর প্রধান এপি সিং নতুন এক দাবি করে বসলেন।

ভারতীয় বিমানবাহিনীর প্রধান এপি সিং দাবি করেছেন, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান বিমানবাহিনীর পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়। এগুলোর মধ্যে এফ-১৬ এবং চীনা তৈরি জে-১৭ যুদ্ধবিমান রয়েছে। শুক্রবার তিনি বলেন, ভারতের বিমান ধ্বংস হওয়ার বিষয়টি প্রোপাগান্ডা। এটি কেবল পাকিস্তানি সেনাবাহিনীর প্রোপাগান্ডা, যাতে দেশবাসী বিভ্রান্ত হয়। খবর রয়টার্স ও এনডিটিভির।

এপি সিং বলেন, জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার প্রতিশোধে ভারত পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ৯টি সন্ত্রাসী ক্যাম্প এবং ঘাঁটি ধ্বংস করেছে। আমরা ৩০০ কিলোমিটারজুড়ে লক্ষ্যবস্তুতে হামলা করেছি, এরপর পাকিস্তানই ভারতের কাছে যুদ্ধবিরতি চেয়েছিল। যুদ্ধবিরতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ বা দুই দেশের ওপর চাপ দেওয়ার ফল নয়।

তিনি বলেন, অপারেশন সিঁদুর-এ নিরপরাধ মানুষ হত্যার মূল্য দিয়েছে সন্ত্রাসীরা। আর আমরা লক্ষ্য পূরণ করেছি। তা সবাই দেখেছে।

পাকিস্তান আগেই দাবি করেছিল, তারা ৩টি রাফালসহ ভারতের মোট ৬টি ফাইটার জেট গুলি করে ভূপাতিত করেছে। তখন বিবিসি ভেরিফাই জানিয়েছে, ভারতের পাঞ্জাব রাজ্যের ভাতিন্ডার একটি কৃষিক্ষেত থেকে রাফালের ধ্বংসাবশেষ সরানোর ভিডিও তারা যাচাই করে সত্যতা পেয়েছে।

পরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি দাবি করেছেন, তাদের হাতে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার ভিডিও ফুটেজ রয়েছে। তিনি দাবি করেন, ‘আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে ভারতের পরিকল্পনা সম্পর্কে আগেই যথেষ্ট তথ্য ছিল। আমরা জানতাম, তারা কী পরিকল্পনা করেছে এবং কোন বিমান ব্যবহার করতে চলেছে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তারা সামনে আসে না।’

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X