বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

জুবিনের শেষ মুহূর্তের ভিডিও করা সহশিল্পী গ্রেপ্তার

জুবিন গর্গ ও সহশিল্পী অমৃতপ্রভা মহন্ত। ছবি : সংগৃহীত
জুবিন গর্গ ও সহশিল্পী অমৃতপ্রভা মহন্ত। ছবি : সংগৃহীত

ভারতের সংগীত দুনিয়ায় আলোড়ন তুলেছে জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের রহস্যময় মৃত্যু। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তদন্তে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার আসাম পুলিশের হাতে গ্রেপ্তার গায়কের ঘনিষ্ঠ দুই সঙ্গী। তারা হলেন ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও সহশিল্পী অমৃতপ্রভা মহন্ত। এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত মাসের ১৯ সেপ্টেম্বর নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল চলাকালে জুবিন গার্গ একটি পার্টিতে অংশ নেন। সেখানেই স্কুবা ডাইভিংয়ের পর তাকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গোস্বামী ও অমৃতপ্রভা। ভিডিও ফুটেজে দেখা যায়, জুবিনের খুব কাছে সাঁতার কাটছিলেন গোস্বামী, আর সেই দৃশ্য ভিডিও করছিলেন অমৃতপ্রভা। ছয় দিন ধরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ গ্রেপ্তার করে। এর আগে গত ১ অক্টোবর গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং উৎসবের ম্যানেজার শ্যামকানুকে আটক করা হয়। তাদের বিরুদ্ধেও হত্যা, অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, ষড়যন্ত্র ও অবহেলার অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, আসামপুত্র খ্যাত জুবিন ১৯৭২ সালের ১৮ নভেম্বর মেঘালয়ের তুরার বোরঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মোহিনী বোরঠাকুর ছিলেন একজন গীতিকার এবং তার মা ইলি বোরঠাকুর ছিলেন একজন নৃত্যশিল্পী এবং গায়িকা।

১৯৯২ সালে জুবিন গর্গ সংগীতকে ধ্যানজ্ঞান করে এতেই ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন। একই বছর তার প্রথম অ্যালবাম ‘অনামিকা’ লঞ্চ হয়, যা তাকে উত্তরপূর্বে জনপ্রিয় করে তোলে। তবে, বলিউড সিনেমা ‘গ্যাংস্টার’ (২০০৬)-এর ‘ইয়া আলি’ গানটিই তাকে ভারতজুড়ে পরিচিতি এনে দেয়। উজ্জ্বল ক্যারিয়ারে জুবিন ৪০টিরও বেশি ভাষায় গান গেয়েছিলেন এবং প্রায় ৩২ হাজার গান রেকর্ড করেছিলেন।

তিনি ‘মন জয়’ এবং ‘মিশন চায়না’-এর মতো অসমীয়া ছবিতেও অভিনয় করেছিলেন। ২০০৯ সালে, তিনি ‘কিসমত’ ছবির ‘দিলরুবা’ গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। তিনি কেবল একজন গায়কই ছিলেন না, একজন সুরকার, পরিচালক এবং চিত্রনাট্যকার হিসেবেও ভালো পরিচিত ছিলেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X