কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৪:১২ এএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৪:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ভাতের হোটেলের পাওনা চাওয়ায় গুলি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজধানীর বাড্ডা এলাকায় ভাতের হোটেলের বকেয়া চাওয়াকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (০৩ অক্টোবর) দুপুরে সাতারকুল এলাকায় মোটরসাইকেলে করে দুজন এসেছে গুলি করে যায়। তাদের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অস্ত্রটি উদ্ধার হয়নি।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, রিয়াজ আহমেদ আজগর নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সাতারকুল ফাজিল বেপারী মসজিদ রোডের একটি ফার্নিচার দোকানের মালিকের কাছে ২২হাজার টাকা বকেয়া পড়েছে স্থানীয় ভাতের হোটেল মালিক মুন্না। ফার্নিচার দোকানের মালিকের নাম কাউসার। পাওনা টাকা উদ্ধার করতে না পেরে মুন্না যান ৪১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল হোসেনের কাছে।

অভিযোগ পেয়ে কাউসারকে টাকা দিতে চাপ দেন বিল্লাল। এ নিয়ে দুজনের রাগারাগি হয়। এরপর রিয়াজ আহমেদ আজগর ও সাইমন নামের দুজন মোটরসাইকেলে এসে একটি ফাঁকা গুলি করে এবং আরেকটি পাশের একটি টিনের বেড়ায় লাগে। তবে গুলিতে কেউ হতাহত হয়নি।

বাড্ডা পুলিশ জানিয়েছে, রিয়াজকে গ্রেপ্তার করা হয়েছে। রিয়াজ ও সাইমন বাড্ডার ‘কিলার অনিক’ নামে পরিচিত এক সন্ত্রাসীর সহযোগী। অনিক বর্তমানে কারাগারে আছে।

পলাতক সামনকে গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি হাবিবুর রহমান।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

এমপি পদ হারানো নিয়ে কি বলছে সংবিধান?

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব’

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

১০

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

১১

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

১২

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৩

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৫

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১৬

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৭

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৮

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৯

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

২০
X