কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

পাল্টা আঘাত করলেই আমাদের বাঁচা সম্ভব : গয়েশ্বর

ডিআরইউতে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্র ফোরাম আয়োজিত সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা
ডিআরইউতে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্র ফোরাম আয়োজিত সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আঘাত করলে পাল্টা আঘাত- এটা সারা দেশের সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলেই আমাদের বাঁচা সম্ভব হবে।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্র ফোরাম আয়োজিত ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছসহ গ্রেপ্তারকৃত রাজবন্দির মুক্তি’র দাবিতে এক সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আইয়ুব-ইয়াহিয়া অনেক শক্তিশালী ছিল। কিন্তু আজকে এই সরকার তত শক্তিশালী না। গত ৫১ বছরে বাংলাদেশে এতো দুর্বল সরকার আর কখনো আসে নাই। কেনো দুর্বল? কারণ জনগণ দ্বারা নির্বাচিত নয়। তাই মনোবল শক্ত করে আমরা, এমন একটি অনৈতিক ও দুর্বল সরকারকে সঠিকভাবে যদি ধাক্কা দেই, এই সরকার টিকে থাকবে না। এটা আমার আত্মবিশ্বাস।

বিএনপির এই নেতা বলেন, আজকে আমাদের বড় বড় জনসভা হয়, আমাদের অনেক নেতাকর্মী। সুতরাং আমরা যদি শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকি, নেতৃবৃন্দের প্রশংসা সুলভ বক্তব্যে দিয়ে নেতৃত্বকে আকৃষ্ট করি, নিজের পদ বা অবস্থান কে শক্ত করার চেষ্টা করি, করতে পারব। কিন্তু পরবর্তীতে আমরা পরাধীন হয়ে থাকব। আমরা মুক্তি পাব না। এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে পারবো না। সুতরাং এখন যা কিছু করেন এবং করতে চান তা মুখে নয়, অন্তর থেকে ও সাহস নিয়ে আজকে ফ্যাসিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আঘাত করলে পাল্টা আঘাত। এটা সারা দেশে ছড়িয়ে দিতে হবে। সব জায়গায়। এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের বাঁচা সম্ভব। আজকে জি কে গউছ’র মুক্তি চাচ্ছেন। তিনি বারবার রুখে দাঁড়িয়েছেন। আর বারবার রুখে দাঁড়ান বলেই সে আঘাতপ্রাপ্ত হয়। কিন্তু তার রুখে দাঁড়ানোর যে স্বভাব ও চরিত্র। সেই চরিত্রটা সে হারাই নাই।

গয়েশ্বর বলেন, এখানে অনেক আইনজীবী আছেন, আপনাদের বিচারপতিরা বিচারের রায় দিতে ভুল করতে পারেন। বিচারের নামে অবিচার করতে পারে। কিন্ত জনগণ কখনো বিচারে ভুল করে না। তাদের বিচার সব সময় সঠিক হয়।

সংগঠনের সভাপতি আইনুল হক রেজা শাহ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারোয়ার আলম খানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক শাম্মী আক্তার, লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম, ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের উপদেষ্টা জাকির হোসেন, একেএম রিপন তালুকদার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১০

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১১

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১২

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৩

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৫

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৬

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৭

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৮

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

২০
X