কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৩:২৩ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে : আমীর খসরু

আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর কসমস সেন্টারে আয়োজিত নির্বাচন পদ্ধতি নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণ রাজনৈতিক দলগুলোকে পিআর পদ্ধতি নিয়ে গণভোট আয়োজনের দায়িত্ব দেয়নি। কোনো দাবি না মানলে আলোচনা অর্থহীন বলা গণতান্ত্রিক আচরণ নয়। এ ধরনের মতবিরোধ বা অনৈক্যের বিষয় সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পারস্পরিক মতের প্রতি সহনশীলতা থাকা জরুরি। অন্যের মতকে সহ্য করার মানসিকতা না থাকলে আলোচনায় বসেও কোনো ফল পাওয়া যাবে না।

বিএনপির এই নেতা বলেন, বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে, গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের কথা বলতে হবে। যতটুকু একমত হয়েছে সেগুলো নিয়ে সংসদে আলোচনা করা যেতে পারে। কোনটা হবে, কোনটা হবে না জণগণ ঠিক করবে।

আমির খসরু বলেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো একটি কার্যকর সংসদ গঠন করা। সনদে যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে, এখন সেগুলো বাস্তবায়নের দিকেই এগোতে হবে।

আমির খসরু আরও বলেন, গণতন্ত্রে একক দলের শাসনের কোনো ব্যবস্থা নেই। তাই দেশের রাজনৈতিক কাঠামো পরিবর্তন করে ভিন্নমত ও বিরোধীদের প্রতি সম্মান প্রদর্শনের সংস্কৃতি গড়ে তুলতে হবে। সংঘাতনির্ভর রাজনীতি থেকে বের হয়ে আসাই এখন সময়ের দাবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১০

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১১

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১২

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৪

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৫

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৬

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৭

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৯

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

২০
X