রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

স্বাভাবিক এক্সিট নিয়ে এ দেশেই থাকতে চাই : ধর্ম উপদেষ্টা

রাঙামাটি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের আয়োজনে সম্প্রীতি সমাবেশে অতিথিরা। ছবি : কালবেলা
রাঙামাটি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের আয়োজনে সম্প্রীতি সমাবেশে অতিথিরা। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা সেইফ এক্সিট চাই না, স্বাভাবিক এক্সিট নিয়ে নির্বাচন পরবর্তী এ দেশেই থাকতে চাই।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাঙামাটি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের আয়োজনে সম্প্রীতি সমাবেশ শেষে এ কথা বলেন তিনি।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আগামী নির্বাচন যথাসময়ে হবে এবং সুষ্ঠুভাবেই হবে। নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয়ে নির্বাচন কমিশন কাজ করছে।

সম্প্রীতি সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা হাজি শরীয়ত উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাদেক হোসেন, রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফ, জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন।

সভায় জেলা-উপজেলার মসজিদ, মন্দির, বিহারসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১১

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১২

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৪

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১৫

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৬

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৭

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৮

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৯

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

২০
X