শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

দেবকে নিয়ে শুভশ্রীকে যা বললেন শান

শুভশ্রী ও শান। ছবি : সংগৃহীত
শুভশ্রী ও শান। ছবি : সংগৃহীত

কলকাতার জমজমাট রাতে ক্যারিয়ারের রজতজয়ন্তী উৎসবে মঞ্চ মাতালেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শান। সুরের মূর্ছনায় যখন ভাসছে সমগ্র সংগীতপ্রেমীরা, ঠিক তখনই মঞ্চে উঠলেন টালিউড তারকা শুভশ্রী গাঙ্গুলী। মুহূর্তেই বদলে গেল পরিবেশ। গানে গানে শান মনে করিয়ে দিলেন শুভশ্রী-দেব যুগলের সেই স্বর্ণালি দিনগুলো, যেন এক ঝলকে ফিরে গেল দর্শকরা টালিউডের রোম্যান্টিক অধ্যায়ে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সেসময় শুভশ্রীকে দেখে শান সরাসরি বলেন, ‘দেবের সঙ্গে তোমার যে গানটা ছিল না’। শুভশ্রী উত্তর দিলেন ‘হ্যাঁ দেখেছি তোমাকে শ্রাবণে’। এরপরই শান গাইতে শুরু করেন এই গান, গায়কের সঙ্গে গলা মেলান শুভশ্রীও।

দর্শকদের কাছে এই গান যেন পুরোনো স্মৃতির ফেরান। ‘চ্যালেঞ্জ’ ছবির এই গান এখনো একই রকম জনপ্রিয়; সেটিও স্পষ্ট হয় এদিন। এই ছবির মাধ্যমেই দর্শকরা প্রথম দেব ও শুভশ্রী জুটি হিসেবে দেখতে পান। এরপর থেকেই পর্দায় এবং বাস্তবে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তারা।

দেব-শুভশ্রী একসঙ্গে মাত্র ৬টি ছবি করেছেন। তবে এই জুটির জনপ্রিয়তার প্রমাণ দেখা গেছে ‘ধূমকেতু’ ছবির মাধ্যমে। দীর্ঘ ১০ বছর পর ছবির মুক্তির জন্য দর্শকদের অপেক্ষা দীর্ঘ ইতিহাস সৃষ্টি করেছিল।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১০

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১১

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১২

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৩

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৪

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৫

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৬

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৭

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৮

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৯

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

২০
X