নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের পক্ষ থেকে প্রতিবন্ধীকে অটোরিকশা উপহার

নেত্রকোনায় তারেক রহমানের পক্ষ থেকে এক অসহায় প্রতিবন্ধীকে অটোরিকশা প্রদান। ছবি : কালবেলা
নেত্রকোনায় তারেক রহমানের পক্ষ থেকে এক অসহায় প্রতিবন্ধীকে অটোরিকশা প্রদান। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এক অসহায় প্রতিবন্ধীকে অটোরিকশা দেওয়া হয়েছে।

সোমবার (১৫ অক্টোবর) জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি উপকারভোগীর হাতে অটোরিকশাটি তুলে দেন।

উপহার পাওয়া আবুল বাশার নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের কাড়লী গ্রামের বাসিন্দা। তিনি ২০১৯ সালে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে পঙ্গুত্ববরণ করেন। পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। অটোরিকশা চালিয়ে পরিবারের খরচ চালাতেন। কিন্তু কিছুদিন আগে তার রিকশাটি চুরি হয়ে গেলে চরম অর্থ সংকটে পড়েন তিনি ও তার পরিবার।

আবুল বাশারের বৃদ্ধা মা ও পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছেলেকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তারা। বিষয়টি জেলা বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনির নজরে এলে, তিনি তারেক রহমানের পক্ষ থেকে একটি নতুন অটোরিকশা উপহার দেন।

অটোরিকশাটি পেয়ে আবুল বাশার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি ভেবেছিলাম আর কোনো দিন অটোরিকশা কিনতে পারব না। এখন নতুন রিকশা পেয়ে আবার পরিবার নিয়ে চলতে পারব। আমি তারেক রহমান ও রনি ভাইয়ের প্রতি চিরকৃতজ্ঞ।’

এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, দলের পক্ষ থেকে সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১০

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১১

এনসিপির ফল উৎসবে হামলা

১২

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৩

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৪

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৫

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৭

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৮

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৯

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

২০
X