কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

অদৃশ্য শক্তিকে পরাজিত করেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে : মুরাদ

ঢাকার ধামরাইয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। ছবি : কালবেলা
ঢাকার ধামরাইয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। ছবি : কালবেলা

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেছেন, গত ১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করেছি, তেমনিভাবে অদৃশ্য শক্তিকে পরাজিত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকার ধামরাইয়ের কালামপুরে ধামরাই থানা ও পৌর মহিলা এবং কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নারী ও শিশুশিক্ষা এবং নারীর ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন ঢাকা-২০ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মুরাদ।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ২০৩৪ সালের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক ট্রিলিয়ন-ডলারের অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে- যা লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে। যেখানে প্রতিটি নাগরিক, বিশেষ করে নারী গর্বের সঙ্গে দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখবে। আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে এ পরিকল্পনার কথা জানিয়েছেন। তারেক রহমানের এ পরিকল্পনা বাস্তবায়ন চাইলে আগামীতে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। তাই এখন থেকেই ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে এবং ঢাকা জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মনিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা এম এ জলিল, খন্দকার আইয়ুব, খন্দকার আবু তাহের মুকুট প্রমুখ।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X