রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩১ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন আইসিইউতে, গণতন্ত্র লাইফ সাপোর্টে : ডা. ইরান

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ছবি : কালবেলা
আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ছবি : কালবেলা

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না মন্তব্য করে যুগপৎ আন্দোলনের শরিক লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আওয়ামী লীগের মুখে গণতন্ত্র, কাজে বাকশাল। আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনার মুখোশ পরে ফ্যাসিবাদ কায়েম করে দেশের নির্বাচন ব্যবস্থা আইসিইউতে আর গণতন্ত্র লাইফ সাপোর্টে পাঠিয়েছে। দেশের গণতন্ত্র ও ভোটাধিকার হরণের জন্য একমাত্র দায়ী আওয়ামী লীগ।

আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইরান।

তিনি বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন অতীতে সুষ্ঠু হয়নি, আগামীতেও হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দ্বাদশ জাতীয় নির্বাচন দেশপ্রেমিক রাজনৈতিক দল ও জনগণ মেনে নেবে না।

ইরান বলেন, আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করতে ভয় পায়। কারণ তারা জানে, সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

লেবার পার্টির এই চেয়ারম্যান বলেন, বিগত ১৫ বছরে কিছু ইট-পাথরের স্থাপনা ছাড়া এই সরকারের কোনো অর্জন নেই। এসব ইট-পাথরের অবকাঠামো নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। তারা গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে মুক্তিযুদ্ধের চেতনায় কুঠারাঘাত করেছে। সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করে আজ্ঞাবহ দলদাস প্রতিষ্ঠানে পরিণত করেছে। তাই দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির ঐক্যের মাধ্যমে রক্তে কেনা বাংলাদেশের মর্যাদা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব অটুট রাখতে হবে।

মহানগর লেবার পার্টির সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মানবাধিকার সংরক্ষণ সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, রামকৃষ্ণ সাহা, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব আবদুর রহমান খোকন, মুফতি তরিকুল ইসলাম সাদী, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম, প্রচার সম্পাদক মনির হোসেন, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, কেন্দ্রীয় সদস্য মাওলানা জাকির হোসেন, নগর যুগ্ম-সম্পাদক ইমরান হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন ও প্রচার সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বমানের শিক্ষা সম্প্রসারণে ‘সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের’ ভিশন-৩০ উন্মোচন

ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

২৩ জুলাই থেকে ঢাকায় তিন দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা

সড়ক নির্মাণকাজের মান নিয়ে এনসিপি-ঠিকাদারির মধ্যে সংঘর্ষ

শ্রাবণ সন্ধ্যায় বর্ষার সুরে মুখর ঢাকার ভারতীয় হাইকমিশন  

রাজধানীতে সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

ঢাবি শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি, থানায় জিডি

স্পেন বনাম আর্জেন্টিনা: কার কোথায় শক্তি, কোথায় দুর্বলতা

ঢাবি শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি 

আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন?

১০

শহীদ মীর মুগ্ধের নামে খুবিতে নতুন আবাসিক হল নির্মাণের ঘোষণা এমপির

১১

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ৫ ঘণ্টা র‌্যাগিং

১২

চট্টগ্রাম বন্দরে ভারী গাছ খালাসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা

১৩

ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: গোলাম পরওয়ার

১৪

মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর ‘মূল্যহীন ও অবৈধ’: মোজতবা খামেনি

১৫

ইতালীয় ভাস্করের হাতে তৈরি বিশ্বকাপ ট্রফি, কীভাবে হয়ে উঠল ফুটবলের আইকন?

১৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নওশাদ গ্রেপ্তার

১৭

ঢাবিতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

১৮

দাবানল, বিষাক্ত ধোঁয়া ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

১৯

ধারাবাহিকে ফিরছেন সুমাইয়া শিমু

২০
X