কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

‘সুযোগ’ পেলে জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী জাতীয় পার্টি

জাতীয় পার্টির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
জাতীয় পার্টির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব দল যখন ব্যস্ত তখন ভোটে অংশ নেওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় জাতীয় পার্টি। অনিশ্চয়তা থাকলেও এরই মধ্যে ভেতরে ভেতরে প্রার্থী বাছাই ও নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছে দলটি। ‘গ্রিন সিগন্যাল’ মিললেই মাঠে নামবে দলটি।

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলে সেক্ষেত্রে জাতীয় পার্টিরও যেমন আসন সংখ্যা বাড়বে, তেমনি যে দলের সঙ্গে জোট হবে তাদেরও আসন ও ভোট বাড়বে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করবে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে জাতীয় পার্টি সেই সংলাপে আমন্ত্রণ পাবে কিনা এখনো নিশ্চিত নয়।

নির্বাচন কমিশন বলছে, জাতীয় পার্টি নিজেদের অভ্যন্তরীণ সংকট সমাধান করে যদি ইসির দ্বারস্থ হয় তাহলে দলটির সঙ্গে সংলাপ বা ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, তাদের মধ্যে অভ্যন্তরীণ কিছু সমস্যা আছে। এটা তারা ফয়সালা করলে কমিশন সিদ্ধান্ত নেবে।

তথ্যসূত্র : বিবিসি বাংলা

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১০

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১১

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১২

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৩

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৪

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৫

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৬

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৭

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১৮

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৯

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

২০
X