কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির দুই দিনব্যাপী হেলথ ক্যাম্প।

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আয়োজিত হেলথ ক্যাম্প। ছবি : কালবেলা
কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আয়োজিত হেলথ ক্যাম্প। ছবি : কালবেলা

দেশব্যাপী বিএনপির চেয়াপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে দোয়া আয়োজনের অংশ হিসেবে কড়াইল বস্তি সংলগ্ন জামে মসজিদে বাদ জুমা দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে মুসল্লিদের কাছে দোয়া চান।

একইসঙ্গে গত ২৫ নভেম্বর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আয়োজিত হেলথ ক্যাম্পের দ্বিতীয় দিন শুক্রবার কড়াইল বস্তি সংলগ্ন কড়াইল মসজিদের গলিতে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনের ক্যাম্পে প্রথম দিনের মতোই বিভিন্ন হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে আগত শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেন।

হেলথ ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানকারী এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম জানান আজ দ্বিতীয় দিনেও মেডিসিন, সার্জারি, গাইনি, বার্ন ও প্লাস্টিক সার্জারি, অর্থোপেডিক্স, শিশুরোগ, চক্ষু, বক্ষব্যাধি, হৃদরোগ- সব বিভাগের চিকিৎসকরাই রোগীদের সেবা দিয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে।

বৃহস্পতিবারের মতো আজও সর্দি, কাশি, জ্বর, অগ্নিকাণ্ডে আহত হওয়া রোগীসহ বিভিন্ন সমস্যা নিয়ে আগত প্রায় ১৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।

এ সময় চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. নজরুল ইসলাম, হৃদরোগ বিশেষজ্ঞ আবু সাঈদ আব্দুল্লাহ, সার্জারি বিশেষজ্ঞ ডা. সায়েম আল মনসুর ফায়েজি, সার্জারি বিশেষজ্ঞ ডা. আহমেদ সামি আল হাসান, প্লাস্টিক সার্জন ডা. শরিফ, কনসালটেন্ট ডা. জাকিয়া সুলতানা মিতালি, চক্ষু বিশেষজ্ঞ ডা. নাজিম, ডা. নোমান আজিজি খান, ডা. সায়ন, ডা. সীমান্ত, ডা. বাদশা, ডা. তালহা, ডা. পিয়াস হাসান, ডা. রায়হান, ডা. আতিক তূর্য, ডা. সাকিব, ডা. আতিকা, ডা. শিহাব, ডা. সিফাত, ডা. আরেফীনসহ আরও অনেকে। এ ছাড়া শিহাব, রুহুল আমিন, মারুফ, তাহসিনসহ বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন দুই দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে।

এ ছাড়া ফিজিওথেরাপিস্ট তানভীর, মহসিন, এমট্যাবের নিয়াজ, রাফসানসহ বিভিন্ন চিকিৎসাসংশ্লিষ্ট সংগঠন এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও ক্যাম্প পরিচালনায় অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুচ্ছে প্রথম পর্যায়ে মনোনীতদের প্রাথমিক ভর্তি শুরু ৭ জুন

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রামিসা হত্যা / দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করা হবে: ডেপুটি স্পিকার

মাটি ও পরিবেশ বিবেচনা করে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী

বিএনপি তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছে গেছে : আসিফ মাহমুদ 

সমালোচনার মুখে ‘পানি ব্যবসা নিয়ে’ সিদ্ধান্ত বদলাল ফিফা

বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে : তথ্য উপদেষ্টা

ছয় নবজাতকের মৃত্যু : আদ-দ্বীন বন্ধের বিপক্ষে ভুক্তভোগী পরিবার

২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময়

যুবদল নেতার ওপর ককটেল হামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার 

১০

ঢাকার উন্নয়নে সরকার ও মন্ত্রণালয় সব সহযোগিতা করবে : মির্জা ফখরুল

১১

মেসির চোখে সেরা ব্রাজিল

১২

নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ২৪ নেতাকর্মী আটক

১৩

আগামী ১০-১১ জুন অনুষ্ঠিত হবে ২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো

১৪

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ

১৫

আল-মুসলিম গ্রুপে গণছাঁটাই, চাকরি হারালেন ১ হাজার ৮৬৮ শ্রমিক

১৬

প্রীতি ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের হট্টগোল

১৭

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর দিল্লি 

১৮

হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত আরও ১০৩২

১৯

শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

২০
X