কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩০ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশের মানুষ নৌকার সঙ্গে থাকবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী 

নৌকাবাইচের উদ্বোধন করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
নৌকাবাইচের উদ্বোধন করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সমগ্র পৃথিবী বাংলাদেশের উন্নয়ন দেখে এগিয়ে যেতে চায়। বাংলাদেশ সমাদৃত হচ্ছে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সম্মান নিয়ে আসছেন। এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে ও নৌকা মার্কার নেতৃত্বে। কাজেই দেশের মানুষ নৌকার সঙ্গে থাকবে। যারা দেশের উন্নয়ন পছন্দ করে না, যারা এ দেশটাকে বিদেশিদের কাছে বিক্রি করে দিতে চায় তাদের বিরুদ্ধে দেশের মানুষ সব সময় সক্রিয় ছিল এবং আগামী নির্বাচনেও সক্রিয় থাকবে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর তুরাগ নদে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আয়োজিত নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম, সংসদ সদস্য মো. সাদেক খান, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এবং নৌপরিবহন মন্ত্রণালয় সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা।

নৌকা বাইচে আটটি দল অংশ নেয়। সিকদার বাড়ি দল চ্যাম্পিয়ন, বলধারা ঐতিহ্য দল দ্বিতীয় এবং কামাল অ্যান্ড সন্স-১ তৃতীয় স্থান অর্জন করে।

প্রতিমন্ত্রী বেলুন উড়িয়ে নৌকা বাইচ উদ্বোধন করেন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু একজন ব্যক্তি নন, প্রধানমন্ত্রী নন, তিনি আধুনিক বাংলাদেশের রূপকার। বাংলাদেশের অগ্রগতি ও অর্জন সবকিছু সম্ভব হয়েছে তার নেতৃত্বের কারণে। ১৯৭১ সালে আমরা যা কিছু অর্জন করেছিলাম তার সবকিছু অন্ধকারে হারিয়ে গিয়েছিল ’৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার মাধ্যমে। এরপর বাংলাদেশের মানুষের কোনো অগ্রগতি হয়নি। বাংলাদেশের মানুষের জীবনে সমাজ জীবনে সর্বক্ষেত্রে ছিল শুধু অন্ধকার। এই অন্ধকার কাটিয়ে আলোর মুখ দেখিয়েছেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। তিনি বাংলার মানুষের আলোর দিশারী হিসেবে আমাদের মাঝে আছেন। আজকে যে নদীর পাড়ে দাঁড়িয়ে জন্মদিন উপলক্ষে সমবেত হয়েছি, এ নদী এমন ছিল না। এর প্রবাহ ছিল না। এই নদীর প্রবাহ নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, তার নেতৃত্বে আমরা সারা দেশের নদী-নালা, খাল-বিল যেগুলো অবৈধ দখলে ছিল সেগুলো উদ্ধার করেছি। বিআইডব্লিউটিএর মাধ্যমে এ কাজগুলো করেছি। এটা আমাদের আনন্দ। এ আনন্দ আমরা সবাইকে নিয়ে উপভোগ করতে চাই। নৌকাবাইচ বাঙালির জাতির চিরায়ত ঐতিহ্য। ঢাকার মানুষকে নদীর পাড়ে নিয়ে আসব এটা ছিল আমাদের অঙ্গীকার। শতভাগ করতে না পারলেও অনেকটা করেছি। নদীর সৌন্দর্য বৃদ্ধি করেছি। আগামীতে আরো উন্নয়ন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১০

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১১

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১২

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৩

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৪

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৫

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৬

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৭

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৮

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৯

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

২০
X