কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে : সেলিমুজ্জামান

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণকালে বক্তব্য দেন সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণকালে বক্তব্য দেন সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনা সম্ভব। তাই খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে।

তিনি বলেন, আজ বাংলাদেশ খেলাধুলার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক এগিয়ে। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুমার নদে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, বাংলাদেশের খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণি-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাবো।

তিনি বলেন, খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।

সমাজসেবী আব্দুর রাজ্জাক মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ দেবনাথ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা, যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সাগর মজুমদার, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাংবাদিক মো. গিয়াসউদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১১

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১২

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৩

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৪

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৫

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৬

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৭

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৮

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৯

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

২০
X