কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০১ এএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ

হারানো গণতন্ত্র পুনরুদ্ধার একমাত্র তারেক রহমানের নেতৃত্বেই সম্ভব : সেলিমুজ্জামান 

গোপালগঞ্জের কুমার নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা
গোপালগঞ্জের কুমার নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই একমাত্র দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব বলে মন্তব্য করেছেন দলটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ বিগত ১৬ বছরের আন্দোলনের পথে জুলাই-আগস্টের গণ-আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পরাজিত করেছে। সেই স্বপ্ন ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার বাস্তবায়ন এবং একটি শোষণমুক্ত, বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা একমাত্র তারেক রহমানের নেতৃত্বেই সম্ভব।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আড়পাড়া গ্রামবাসীর আয়োজনে কুমার নদীতে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণকালে সেলিমুজ্জামান এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে একযোগে কাজ করে যেতে হবে। আমাদের রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের সকল মূলনীতির প্রাতিষ্ঠানিক প্রয়োগ।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ফ্যাসিস্টরা এখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। পার্শ্ববর্তী দেশে ফ্যাসিস্টরা অফিস খুলে বসে বাংলাদেশের নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমাদের ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। যাতে গণহত্যাকারী শেখ হাসিনা ও ফ্যাসিস্টের দোসররা কোনোভাবেই ষড়যন্ত্র করতে না পারে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেলিমুজ্জামান সেলিম।

আড়পাড়া গ্রামের সমাজসেবী ওহাব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটু, সদস্য সচিব মিলন খান, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মুকুল খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সমাজসেবী ইদ্রিস খানসহ অন্য অতিথিবৃন্দ এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে আড়পাড়া কুমার ন‌দীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনু‌ষ্ঠিত হয়। নৌকাবাইচ দেখ‌তে কা‌শিয়ানী ও মুকসুদপুর উপ‌জেলার বি‌ভিন্ন গ্রাম থে‌কে হাজার হাজার দর্শক নদীপা‌ড়ে উপ‌স্থিত হন। উপ‌ভোগ ক‌রেন নৌকাবাইচ। এ অঞ্চ‌লের মানু‌ষের কা‌ছে নৌকাবাইচ বি‌শেষ ভূ‌মিকা রা‌খে। এ দিন‌টির জন্য সারা বছর এলাকাবাসী অপেক্ষা ক‌রে থা‌কেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X